
নীলফামারীর সৈয়দপুরে শিক্ষার্থী ইয়াসিন (১৯) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। আজ শুক্রবার সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে এই মানববন্ধন করা হয়। এ সময় এক ঘণ্টা সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা।
বিকেল ৪টার দিকে উপজেলার লক্ষণপুর পাঠানপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে যায়। সেখানে প্রায় এক ঘণ্টা সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়ক অবরোধ করেন তাঁরা।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। সেনাবাহিনী প্রথমে যানজট নিয়ন্ত্রণ করে। তারপর নিহতের পরিবার ও এলাকাবাসীর কাছে ঘটনাটি শোনে এবং সঠিক বিচারের আশ্বাস দেয়।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত ইয়াসিনের মা মেনহারুল, বোন মিনা, এলাকাবাসীর পক্ষে আজহার ও রহমত খান। বক্তারা বলেন, গত বুধবার রাতে নিহত ইয়াসিন সৈয়দপুর ক্ষুদ্র কুটির শিল্প মেলায় রাত ১১টা পর্যন্ত সহপাঠীদের সঙ্গে ছিলেন।

পরে কে বা কারা উপজেলার সাইলার মোড়ে ডেকে নিয়ে যায়। পরিবারের লোকজন ও এলাকাবাসী পরদিন বৃহস্পতিবার সকালে শহরের বগুড়া ক্যানেল সেলফির মোড়ে আকাশমণিগাছে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
বক্তাদের দাবি, ওই এলাকার একটি মেয়ের সঙ্গে সম্পর্ক থাকায় তার পরিবার রাতে ইয়াসিনকে হত্যা করে আকাশমণি কাছে ঝুলিয়ে রাখে। নিহতের মা ও বোন এবং সহপাঠীরা অভিযোগ করে বলেন, ওই মেয়ের পরিবার তাদের হুমকি প্রদান করে যাতে বিষয়টা নিয়ে বাড়াবাড়ি না করি।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৯ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৫ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে