Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে হঠাৎ শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ২০: ৪৭
ঠাকুরগাঁওয়ে হঠাৎ শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি

ঠাকুরগাঁওয়ের পৌর শহরসহ জেলার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়েছে। এতে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। আজ শুক্রবার বেলা ৩টার দিকে আধা ঘণ্টাব্যাপী মুষলধারে এই শিলাবৃষ্টি হয়। 

বসন্তের এই ব্যাপক ঝড় ও শিলাবৃষ্টির কারণে আমের মুকুল, গম, ভুট্টাসহ ফসলের ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকেরা। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শহরের বিভিন্ন স্থানে শিলার স্তূপ জমে থাকতে দেখা যায়। 

পৌর শহরের সবজি ব্যবসায়ী আলী হোসেন বলেন, ‘জীবনেও এমন শিলাবৃষ্টি দেখিনি। আমের আগাম জাতের কিছু মুকুল এসেছিল, তার সবকিছুই শেষ।’ 

হঠাৎ শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতিসদর উপজেলার রায়পুর ইউনিয়নের প্রান্তিক কৃষক হাসান আলী বলেন, ‘শিলার আঘাতে আমার ফসলের ক্ষতি হয়েছে। বাড়ির টিনের চালা ফুটো হয়ে গেছে। বৃষ্টি হলে এখন ভিজতে হবে।’ 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু হোসেন বলেন, ‘এই সময়ে হালকা বৃষ্টি হলে তা আমসহ বিভিন্ন ফসলের জন্য উপকারী। তবে অতিরিক্ত শিলাবৃষ্টি ব্যাপক ক্ষতির কারণ হতে পারে।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত