
রাজশাহীতে যানজট নিয়ে সচেতনতা তৈরিতে ‘নগর হোক সাইকেল বান্ধব, সাইকেল লেন হোক বাধ্যতামূলক’ এই স্লোগানে বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রা হয়েছে। দুরন্ত বাইসাইকেলের সহযোগিতায় আজ শুক্রবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও রাউন্ড টেবিল বাংলাদেশ এ আয়োজন করে।
সকাল সাড়ে ৯টায় রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে থেকে শোভাযাত্রার উদ্বোধন করা হয়। এতে অংশ নেন কয়েক শ সাইক্লিস্ট। সাইকেল শোভাযাত্রাটি ঈদগাহ রোড থেকে ফায়ার সার্ভিস রোড, সিঅ্যান্ডবি মোড়, চিড়িয়াখানা, ডিআইজি অফিসের সামনে হয়ে ইউ-টার্ন নিয়ে আবার সিঅ্যান্ডবি মোড় ও ফায়ার সার্ভিস রোড পেরিয়ে ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।
অংশগ্রহণকারী সাইক্লিস্টরা বলেছেন, সাইকেল মনকে প্রফুল্ল রাখে, এটি একটি উপকারী ব্যায়াম যা শরীরকে বিভিন্ন রোগ থেকে মুক্ত রাখে। তাই সবারই সাইকেল চালানোর অভ্যাস গড়ে তোলা উচিত। এ ছাড়া নগরে দিন দিন বাড়ছে যানজট, দূষণ ও কালো ধোঁয়া। এসব সমস্যার স্থায়ী সমাধানে চাই বাইসাইকেলের ব্যবহার এবং এর জন্য প্রয়োজন পৃথক সাইকেল লেন।
এর আগে ভোর থেকেই ঈদগাহ মাঠে জমে ওঠে সাইক্লিস্টদের মিলনমেলা। র্যালির আগে আয়োজিত ‘সাইকেল স্ট্যান্ড শো’ দর্শনার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ জোগায়। পরে সাইক্লিস্টদের সম্মাননা স্মারক দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকী।
এ সময় উপপুলিশ কমিশনার বলেন, বাইসাইকেল শুধু একটি যানবাহন নয়, এটি দূষণমুক্ত পরিবেশ গড়ার এক শক্তিশালী মাধ্যম। নিয়মিত সাইক্লিং শরীরচর্চা ও মানসিক প্রশান্তির জন্যও অত্যন্ত উপকারী। তিনি স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিন সাইকেল চালানোর অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি ডাকাত দলের সর্দার মো. নুরে আলমকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার কাচিয়া ইউনিয়নের চকডোষ গ্রামের ৮ নং ওয়ার্ডের সরকারি আবাসন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৫ মিনিট আগে
শুনানি উপলক্ষে জুনাইদ আহমেদ পলকসহ চারজনকে আদালতে হাজির করা হয়। এ সময় মহানগর দায়রা জজ আদালত ভবনের ক্যানটিন গেট এলাকায় নিষিদ্ধ সংগঠনের কতিপয় সদস্য ও সমর্থক সমবেত হন। তারা জুনায়েদ আহমেদ পলককে প্রিজনভ্যানে নিয়ে যাওয়ার সময় সরকারবিরোধী স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালান। সংবাদ পেয়ে কোতোয়ালি
৫ মিনিট আগে
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ চারটি দলীয় ইভেন্টে ট্রফি জিতে রংপুর বিভাগে সংবর্ধনা পেয়েছেন খেলোয়াড়েরা। মঙ্গলবার রংপুর স্টেডিয়াম থেকে পিকআপে নগর প্রদক্ষিণের পর বিভাগীয় কমিশনার কার্যালয়ে তাঁদের বরণ করা হয়। ফুটবল ও কাবাডির বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর।
১১ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় সাড়ে আট কিলোমিটার খাল পুনঃখননকাজ শেষে বরাদ্দের বেঁচে যাওয়া প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠানো হচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ ও প্রকল্প বাস
১৭ মিনিট আগে