পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বকে কোনো চক্রান্ত দমাতে পারবে না। বিএনপি সন্ত্রাসীদের লালন পালন করে। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বাঘা-চারঘাটে কোনো সভা করতে পারবে না। তাকে এক বছর আগে অবাঞ্ছিত করা হয়েছে।
সম্প্রতি রাজশাহীর পুঠিয়ার এক সভায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছে। এ ঘটনায় মামলায় আইনিভাবে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদ ও মিনুকে গোনার সময় নেই। আইনিভাবে দ্রুততম সময়ের মধ্যে তার বিচার দাবি করেন।
আজ শনিবার বিকেলে বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের পারশাওতা বিনোদপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে বাঘা-চারঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, মানুষের দোয়া ও ভালবাসা নিয়ে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে। সম্মেলনে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হুমায়ন কবির। অনুষ্ঠান উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকুনুজ্জামান রিন্টু। প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা।
অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) কাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলসহ অনেকে।

চট্টগ্রামের হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ ২০ জন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে
পূর্ব শত্রুতার জের ধরে আজ সন্ধ্যায় স্থানীয় যুবদল নেতা রিগ্যানের সঙ্গে তাঁর ছেলে সুমনের কথা-কাটাকাটি ও মারামারি হয়। একপর্যায়ে রিগ্যান ও তাঁর সমর্থক সুমন ও মনা তালুকদারসহ ৮-১০ জন মিলে ধারালো অস্ত্র দিয়ে সুমন সিকদারের এলোপাতাড়ি আঘাত করেন।
৩৫ মিনিট আগে
ভোলার দৌলতখান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বাড়ির পাশের পুকুরে ডুবে হাবিব নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
শ্রমিকবান্ধব নীতিমালা, নিবন্ধন ও লাইসেন্সের দাবিতে বরিশালে বিক্ষোভ, সমাবেশ ও মিছিল করেছে রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ। সংগঠনটি বিআরটিএ ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সমন্বিত নীতিমালা এবং আট দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
১ ঘণ্টা আগে