
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর রাজশাহী-ঢাকা রুটে লোকাল বাসের ভাড়া ১০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। লোকাল বাসগুলো ইতিমধ্যে বাসের এই বাড়তি ভাড়া আদায় শুরু করেছে। তবে নতুন চার্ট না আসায় দূরপাল্লার এসি ও বিজনেস ক্লাসের বাসগুলোর ভাড়া একই আছে।
রাজশাহী-ঢাকা রুটে চলাচল করে আরপি স্পেশাল বাস। আগে এই বাসের ভাড়া ছিল ৬০০ টাকা। এখন নেওয়া হচ্ছে ৭০০ টাকা। এই বাসের রাজশাহীর কাউন্টার মাস্টার মো. সাগর জানান, সরকার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর তারা ১০০ টাকা ভাড়া বাড়িয়েছেন।
সরকার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর প্রতি কিলোমিটারে বাসের ভাড়াও ১৭ পয়সা বাড়িয়েছে। সে হিসেবে লোকাল বাসে রাজশাহী-ঢাকা রুটের ভাড়া বাড়ে সর্বোচ্চ ৫০ টাকা। কিন্তু ১০০ টাকা ভাড়া বাড়িয়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে আরপি স্পেশালের কাউন্টার মাস্টার কোনো মন্তব্য করেননি।
রাজশাহী নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকায় গিয়ে দেখা যায়, ন্যাশনাল ট্রাভেলস, শ্যামলী পরিবহন, দেশ ট্রাভেলসসহ বিলাসবহুল বাসগুলোর কাউন্টারে ভাড়ার নতুন চার্ট আসেনি। ন্যাশনাল ট্রাভেলসে রাজশাহী-ঢাকা রুটে আগে নন-এসি বাসের ভাড়া ছিল ৭৩০ টাকা। এখনো সেটিই আদায় করা হচ্ছে। তবে বিজনেস ক্লাস এসি বাসের ভাড়া ১০০ টাকা বাড়িয়ে ১ হাজার ৪০০ টাকা করা হয়েছে। ইকোনমিক ক্লাসের এসি বাসের ভাড়া আগের মতো ৯৫০ টাকাই আছে।
শ্যামলী পরিবহনের কাউন্টার ম্যানেজার এনামুল হক জানান, নতুন চার্ট আসেনি বলে তারা এখনো রাজশাহী-ঢাকা নন-এসি বাসের ভাড়া নিচ্ছেন ৭৩০ টাকা। বিজনেস ক্লাস এসি বাসের ভাড়া ১ হাজার ৩০০ টাকা। মালিকপক্ষ নতুন চার্ট সরবরাহ না করায় আগের ভাড়াই নেওয়া হচ্ছে।

নেত্রকোনা সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক মোহাম্মদ আবু সায়েমের নিয়োগের বৈধতা নিয়ে অভিযোগ করেছেন এক ব্যক্তি। জেলা প্রশাসক, শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মহাপরিচালকসহ বিভিন্ন দপ্তরে গত ১১ সেপ্টেম্বর এসব অভিযোগ দেওয়া হয়।
১ মিনিট আগে
জ্বালানি তেলের দাম বাড়ার পর ঝিনাইদহে দূরপাল্লার বাসভাড়া বাড়ানো হয়েছে। জেলা থেকে ঢাকাগামী রুটে ৫০ থেকে ১০০ টাকা এবং চট্টগ্রাম ও কক্সবাজার রুটে ১০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। এ ছাড়া লোকাল বাসেও রুটভেদে ১০ টাকা পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছে। তবে নির্ধারিত ভাড়ার চেয়ে কোথাও কোথাও অতিরিক্ত...
৯ মিনিট আগে
গত সোমবার বিকেলে মোরেলগঞ্জ ফেরিঘাটের বারইখালী অংশের রাস্তায় ভ্যান রাখাকে কেন্দ্র করে আসাদুজ্জামান মিলনের লোকজনের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন গাড়ির চাবি দিয়ে রবিউলের চোখে আঘাত করেন। এ সময় মিলনের ভাইসহ কয়েকজন স্থানীয় ভ্যানচালকদের মারধর করেন।
১০ মিনিট আগে
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী ২২ সেপ্টেম্বর দায়িত্ব নিয়েছেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে।
১২ মিনিট আগে