রাজশাহীতে বেশি দামে সয়াবিন তেল বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বেশ কিছু পরিমাণ তেল জব্দও করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়। এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।
সহকারী পরিচালক হাসান-আল-মারুফ বলেন, ‘সরকার সয়াবিন তেলের মূল্য নির্ধারণ করেছে ১৬৮ টাকা লিটার। প্রথমে নগরীর বন্ধ গেট এলাকায় ‘খন্দকার স্টোর’ নামে একটি দোকানে ক্রেতা সেজে গিয়ে দেখা যায়, মূল্য তালিকায় খোলা সয়াবিন তেলের দাম ১৬৮ টাকা লেখা থাকলেও বিক্রি করা হচ্ছে ১৮৫ টাকায়। তাই দোকান মালিক মাসুদ করিমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নগরীর চামড়াপট্টিতে ‘আয়েন এন্টারপ্রাইজ’ নামের একটি দোকানে গিয়ে দেখা যায়, ‘সাদ’ নামের একটি বোতলজাত সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে ১৮৫ টাকা লিটারে। বোতলের গায়েই এ মূল্য লেখা। বেশি দামের এ তেল বিক্রি করায় দোকান মালিক এন্তাজ আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এখান থেকে জব্দ করা ৩৩টি তেলের বোতল। সবকটিই এক লিটারের।’
এদিকে এন্তাজ আলীর দেওয়া তথ্যমতে, এই তেলের পরিবেশক নগরীর রাণীবাজার এলাকার ‘আলী ট্রেডার্স’ এ অভিযান চালানো হয়। সেখান থেকে বাড়তি মূল্য লেখা প্রতিটি এক লিটারের ১৯২ বোতল সয়াবিন তেল জব্দ করা হয়। এ সময় এ প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোখলেসুর রহমান এ অর্থ পরিশোধ করেন।
এ অভিযান পরিচালনায় সহায়তা করে নগর পুলিশের একটি দল। বাজার নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকারের কর্মকর্তা হাসান-আল-মারুফ।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩০ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৬ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে