
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন মানিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৭টার দিকে দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে।
জাহাঙ্গীর হোসেন মানিক ও তাঁর সমর্থকদের দাবি নির্বাচনে অপর প্রার্থী শরিফুল ইসলাম শরীফের কর্মী-সমর্থকেরা এই হামলা চালিয়েছেন। তবে শরিফুল ইসলাম শরীফ অভিযোগ অস্বীকার করেছেন। বর্তমানে জাহাঙ্গীর হোসেন মানিক নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান হামলায় চেয়ারম্যান প্রার্থী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
জাহাঙ্গীর হোসেন মানিক বলেন, ‘মাগরিবের নামাজ শেষে সোনাপুর বাজারে লোকজনের সঙ্গে মতবিনিময় করছিলাম। এ সময় আমার প্রতিপক্ষ প্রার্থী শরিফের সমর্থক আবুল কালাম আজাদ ও তার লোকজন আমার ওপর চড়াও হয়। এরপর তাঁরা রড ও চেয়ার দিয়ে মারধর শুরু করে। এ সময় মারধর থেকে আমাকে বাঁচাতে গিয়ে আমার ৪-৫ সমর্থকও আহত হয়েছেন।’
অভিযোগ অস্বীকার করে শরিফুল ইসলাম জানান, তাঁর কোনো কর্মী প্রতিপক্ষের প্রার্থীর ওপর হামলা করেনি। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।
নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক শরিফ আলী জানান, জাহাঙ্গীর হোসেন মানিকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, তবে তা গুরুতর নয়। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
বাগাতিপাড়া থানার ওসি নান্নু খান বলেন, হামলার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। প্রার্থী জাহাঙ্গীর হোসেন মানিক নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছেন। এলাকায় পুলিশ টহল দিচ্ছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩২ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে