
জয়পুরহাটে কঠোর লকডাউনের ১৪ দিনে ৮৪১টি মামলায় ৫ লাখ ৮৫ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা।
জানা গেছে, গত ১ জুলাই থেকে আজ ১৪ জুলাই পর্যন্ত ১৪ দিনে জেলার ৫টি উপজেলায় ২৭৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মামলা দায়েরের পাশাপাশি ৫ লাখ ৮৫ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জেলা প্রশাসক শরীফুল ইসলাম বলেন, কঠোর লকডাউনে জয়পুরহাট জেলায় ১৪ দিনে প্রায় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই দিনগুলোতে কড়াকড়ি থাকায় জেলায় করোনা সংক্রমণের হার কমেছে। প্রায় ১৫-১৬ শতাংশ থেকে নেমে এসেছে প্রায় ১০ শতাংশে। আগামীকাল থেকে আবার ৮ দিনের জন্য বিধিনিষেধ শিথিল হচ্ছে। এ সময় সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
জেলা প্রশাসক আরও বলেন, টিকার জন্য জেলায় আবারও রেজিস্ট্রেশন চলছে। সবাইকে টিকার রেজিস্ট্রেশন করে টিকা নিতে বলা হয়েছে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৮ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৪ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে