
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা পাঁচ দফার দাবিতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। গত রোববার দুপুর ১২টা থেকে তাঁরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। আজ মঙ্গলবারও তা অব্যাহত রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা।
দাবি আদায়ে ইন্টার্ন চিকিৎসকেরা আজ মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ করেছেন। সকালে রাজশাহী মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ করেন তাঁরা। একাত্মতা ঘোষণা করে এতে অংশ নেন রাজশাহী মেডিকেল কলেজের অন্য শিক্ষার্থীরা।
মানববন্ধন থেকে এমবিবিএস কিংবা বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার না করা, বিএমডিসির বিরুদ্ধে করা রিট দ্রুত প্রত্যাহার, আন্তর্জাতিক মান অনুযায়ী ওটিসি ড্রাগ লিস্ট আপডেট, স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসন, এমটিএস ও নিম্নমানের মেডিকেল কলেজ বন্ধ করা এবং চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান ইন্টার্ন চিকিৎসকেরা।
সমাবেশে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ফোরামের আহ্বায়ক ডা. মো. আব্দুল্লাহ বলেন, দাবি পূরণে এখনো সরকারের কাছ থেকে আশ্বাস পাওয়া যায়নি। দাবি আদায় না হলে তাঁরা কাজে ফিরবেন না।
এ বিষয়ে জানতে চাইলে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে রোগীদের কিছুটা দুর্ভোগ হচ্ছে। তবে ইন্টার্ন চিকিৎসকদের দাবি যৌক্তিক। তাঁদের দাবির প্রতি আমাদের সমর্থন রয়েছে। আমরা অন্য চিকিৎসকদের দিয়ে হাসপাতাল চালাচ্ছি।’

রাজধানীর উত্তরায় এক গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে মোটর সাইকেলে এসে দুই হেলমেটধারী দুই রাউন্ড গুলি করে পালিয়ে গেছে। উত্তরা ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর সড়কের ২ নম্বর বাড়িতে মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে এ গুলির ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
বইমেলার ১৩তম দিন গতকাল মঙ্গলবার হাজার ছাড়াল এবার প্রকাশিত বইয়ের সংখ্যা। বিগত মেলাগুলোতে হাজার পূর্ণ হতো প্রথম সপ্তাহান্তেই। বাংলা একাডেমির তথ্যকেন্দ্র বলছে, গতকাল পর্যন্ত মোট বই বেরিয়েছে ১ হাজার ১৪২টি। এর মধ্যে প্রবন্ধের বই মাত্র ৩৮টি। যদিও সব বই প্রকাশকেরা তথ্যকেন্দ্রে পাঠান না।
১ ঘণ্টা আগে
ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী ৮ মার্চ লঞ্চের কেবিনে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ করা হয়েছে। গতকাল সোমবার ঢাকার কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করা হয়। এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার নোয়াখালীর হাতিয়ায় পৃথক বিক্ষোভ মিছিল করেছেন এনসিপি ও বিএনপির...
২ ঘণ্টা আগে
বরগুনার তালতলীতে গৃহবধূ আছিয়া আক্তার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন তাঁর স্বজন ও এলাকাবাসী। এ সময় মায়ের হত্যাকারীর বিচার চেয়ে প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে দাঁড়াতে দেখা যায় আছিয়ার চার বছরের শিশুসন্তান মো. রফিকুল ইসলামকে।
২ ঘণ্টা আগে