চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাপের ছোবলে দুই শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তাঁরা উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ইকরা কওমি মডেল মাদ্রাসার শিক্ষক ছিলেন।
মৃত শিক্ষকেরা হলেন নওগাঁর পোরশা উপজেলার কাশিদাঁড়া গ্রামের রাশেদুল ইসলাম (৩৫) ও রাজশাহী বাগমারা উপজেলার বিষুপাড়া গ্রামের বাসিন্দা মৃত আমজাদ হোসেনের ছেলে জোবায়ের (২৮)। তাঁরা ঘুমিয়ে থাকা অবস্থায় সাপে ছোবল দেয়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সাপের ছোবলে দুই শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই দুই শিক্ষক রাতে খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পড়েন। রাত আড়াইটার দিকে ঘুমন্ত অবস্থায় তাঁদের সাপ ছোবল দেয়। ওই শিক্ষকেরা চিৎকার দিলে সহকর্মীরা তাঁদের কাছে আসেন। পরে সাপের বিষ নামানোর জন্য স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান সহকর্মীরা। ওই কবিরাজ বিষ নামানোর চেষ্টা করেন। সেখানে শিক্ষকদের অবস্থা অবনতি হলে তাঁদের দুজনকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান তাঁরা। কিন্তু পথেই শিক্ষক রাশেদুল ইসলাম মারা যান।
অপর শিক্ষক জোবায়েরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঁঠিয়ে দেন চিকিৎসক। এদিকে সোমবার বেলা ১১টার দিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জোবায়ের মারা যান।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় গোমস্তাপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩০ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৬ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে