বগুড়ার কাহালুতে বাসের ধাক্কায় রিকশা-ভ্যানের দুই আরোহী নিহত হয়েছেন। ভ্যানটিকে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যায় বাসটি।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের নারহট্ট ভেঁপড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই ব্যক্তি হলেন উপজেলার শিকড় গ্রামের মৃত ওছমানের ছেলে নুর আলম (৫০) ও পাইকড় পাঞ্জাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোফাজ্জল হোসেন (৩৬)।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভ্যানচালক নুর আলম বিবিরপুকুর থেকে যাত্রী মোফাজ্জলকে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। পথে হঠাৎ ভ্যানটি বিকল হয়ে যায়। এ সময় নওগাঁ থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির বাস পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয় এবং প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই নিহত হন ভ্যানচালক নুর আলম। যাত্রী মোফাজ্জলের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ভেঁপড়া এলাকায় পড়ে যায়। আহত অবস্থায় তিনি পড়ে ছিলেন কালিয়ার পুকুর এলাকায় ভ্যানটির ভাঙা অংশের সঙ্গে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি আব্দুল হান্নান।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে