
রাজশাহী মহানগরে তিন কেজি গাঁজাসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে আরএমপির মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গ্রেপ্তার তরুণের নাম মো. ইব্রাহিম (২২)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মিস্ত্রীপাড়া তারাপুর শাহাপাড়া গ্রামের শায়েদ আলীর ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল বৃহস্পতিবার বিকেলে মহানগরের চন্দ্রিমা থানার কেচুয়াতৈল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তিন কেজি গাঁজাসহ ইব্রাহিমকে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়।

বৃহস্পতিবার সকালে এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন এ তথ্য জানান। এর আগে গত বুধবার ওই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে এই চোরাচালানের সঙ্গে জড়িত। তাদের বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।
১০ মিনিট আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমদাদুল হক (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত নাইস (২০) খন্দকারকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে তাঁকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
১৮ মিনিট আগে
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তাঁরা। বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে তাঁদের এই আন্দোলনে আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে।
৩৬ মিনিট আগে
ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে সবচেয়ে ২৬৩ জনতে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এদের বিরুদ্ধে ৪২টি মামলা হয়েছে।
১ ঘণ্টা আগে