Ajker Patrika

রাজশাহীতে পুকুর থেকে তরুণের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে পুকুর থেকে তরুণের লাশ উদ্ধার
প্রতীকী ছবি

রাজশাহীতে পুকুর থেকে রাফসান বিন আব্দুল্লাহ (১৮) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে লাশটি রাজশাহীর মাদ্রাসা মাঠসংলগ্ন পুকুরের পানিতে ভেসে ওঠে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

পুকুর ও মাদ্রাসা মাঠের মাঝে একটি পাকা সড়ক, সড়কের পাশে শাহমখদুম ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি। এই লাইব্রেরির পাশেই পুকুরটি অবস্থিত। পুকুর থেকে মাদ্রাসা মাঠের দূরত্ব আনুমানিক ২০০ গজ। তবে দূরত্ব প্রায় আধা কিলোমিটার হবে বলে হোয়াটসঅ্যাপ বার্তায় দাবি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

মারা যাওয়া রাফসান বিন আব্দুল্লাহর বাড়ি নগরের হোসেনিগঞ্জ বেতপট্টি মহল্লায়। বাবার নাম মৃত আব্দুল্লাহ জাকি রুবেল। গতকাল সোমবার সকালে বের হয়ে তিনি আর বাড়ি ফেরেননি রাফসান। রাফসান গত বছর এসএসসি পরীক্ষা দিয়ে এক বিষয়ে ফেল করেন। প্রতিদিন খেলাধুলা করতেন।

আরএমপির মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, রাফসান প্রতিদিন খেলাধুলা করতেন। সাঁতার জানতেন না। ধারণা করা হচ্ছে, সোমবার সকালে খেলাধুলা করে পুকুরে গোসল করতে গিয়ে তিনি পানিতে ডুবে মারা গেছেন। লাশটি দেখার পর পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। তখন তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের পর লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত