
শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ শুরু হলে শেখ ফাহমিন জাফর তাঁর বাবাকে ফোন করে বলেছিলেন, কলেজে ক্লাস-পরীক্ষা হবে না। তিনি বাড়ি ফিরছেন। বাবা আবু জাফরের সঙ্গে ১৮ জুলাই এটিই ছিল টঙ্গী সরকারি কলেজের ছাত্র ফাহমিন জাফরের শেষ কথা।
তাঁর বাবা আবু জাফর বলেন, ‘এটাই শেষবারের মতো আমার ছেলের সঙ্গে ফোনে কথা হয়েছিল। কিন্তু তখন আমি কখনোই ভাবিনি, এটাই শেষ কথা। ফাহমিনের বাড়ি ফিরে আসাটা যে এমন হবে, তা-ও ভাবতে পারিনি।’
রাজশাহী নগরীর রামচন্দ্রপুর মহল্লায় ভাড়া বাড়িতে এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে ফাহমিনের বাবা এসব কথা বলেন। রাজশাহীতে একটি বিমা প্রতিষ্ঠানে কর্মরত আবু জাফরের গ্রামের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার তারাটিয়ায়।
গত বছর রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন ফাহমিদ। ছোটবেলা থেকে প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখা ফাহমিদ ভর্তি হন টঙ্গী সরকারি কলেজে। গত ১৮ জুলাই উত্তরায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের সময় নিহত হন ফাহমিন।
তাঁর বাবা আবু জাফর দুঃখ করে বলেন, ‘আমার তিন ছেলের মধ্যে সবচেয়ে ছোট ফাহমিন শৈশব থেকেই প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখত। কিন্তু পুলিশের গুলিতে আমার ছেলের মৃত্যুতে আমাদের আশা ছিন্নভিন্ন হয়ে গেছে।’ তিনি বলতে থাকেন, ‘ফাহমিন ছোটবেলা থেকেই সৎ ও সাহসী ছিল। সে পরিবারের মধ্যেও কোনো ধরনের অন্যায়ের সঙ্গে কখনো আপস করেনি।’
আবু জাফর বলেন, ‘আমার কিছু বলার নেই। একটা দাবি আছে যে আমার ছেলে হত্যার বিচার নিশ্চিত করতে হবে। আমি চাই আর কোনো বাবা-মায়ের সন্তান যেন এভাবে প্রাণ না হারায়।’
ফাহমিনের ভাই শেখ ফারদিন জাফর রাজশাহী শহরে বাবার সঙ্গে থাকেন। উচ্চমাধ্যমিক উত্তীর্ণের পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। তিনি জানান, ফাহমিনের মোবাইল ফোন থেকে ১৮ জুলাই একজন তাঁর সঙ্গে যোগাযোগ করে জানান, তাঁর ভাইয়ের দুর্ঘটনা ঘটেছে এবং তাঁকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হচ্ছে।
ফারদিন বলেন, ‘যিনি ফোন করেছিলেন, তিনি তখন কিছু বলেননি যে আমার ভাই আগেই মারা গেছে। আমি ফাহমিনের সঙ্গে ঢাকায় বসবাসকারী আমার চাচা ও মায়ের সঙ্গে যোগাযোগ করি কিছু কাপড়চোপড় নিয়ে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে যাওয়ার জন্য। তাঁরা গেলে বিকেল ৪টার দিকে জানতে পারি, আমার ভাইকে হত্যা করা হয়েছে।’
ফারদিন জানান, তাঁর ভাইয়ের সারা শরীরে আড়াই শতাধিক ছররা গুলির চিহ্ন এবং মাথায় বেশ কয়েকটি রাবার বুলেটের চিহ্ন ছিল।
ফারদিন বলেন, ‘ফাহমিন আমার কাছে ভাইয়ের চেয়েও বেশি ছিল। সে আমার ভালো বন্ধুও ছিল। একসঙ্গে গোসল করতাম, খেতাম, ঘুমাতাম। তাকে হত্যার পর আমি রাতে ঘুমাতে পারি না। প্রচণ্ড মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছি। এ জন্য ডাক্তারের পরামর্শে ওষুধ খাচ্ছি।’
ফারদিন আরও বলেন, ‘ফাহমিনের অনেক প্রতিভা ছিল। সে এই বয়সে অনেক কবিতা লিখেছে। ছোটবেলায় বাড়িতে বসে রিমোট কন্ট্রোল গাড়ি খুলে আবার জোড়া লাগাত। তার ইচ্ছা ছিল, বুয়েটে পড়ে প্রকৌশলী হবে। আমাদের সবার স্বপ্ন পুলিশের হাতেই শেষ হয়ে গেল।’
পরিবারের সদস্যরা ১৯ জুলাই ফাহমিনকে তাঁদের নিজ গ্রাম নওগাঁর আত্রাই উপজেলার তারাটিয়ায় গ্রামের বাড়িতে দাফন করেন। ফাহমিনের বড় ভাই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে পরিবারকে সহযোগিতার জন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন।

২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধুনট শহরের সোনামুখী সড়কে ডাইম ভবন এলাকায় উপজেলা আওয়ামী লীগ একটি যৌথ মশাল মিছিল বের করে। এ সময় তাঁরা বিএনপির নেতা-কর্মীদের ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।
১২ মিনিট আগে
বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘব এবং সরকারের চলমান ত্রাণ কার্যক্রমকে সহায়তা করার লক্ষ্যে যৌথ অর্থায়নে এসব ত্রাণসামগ্রি বিতরণের জন্য প্রস্তুত করা হয়েছে। প্রতিটি খাদ্যসামগ্রির প্যাকেটে চাল, ডাল, চিড়া, আলু, লবণসহ প্রায় ১৫টি নিত্যপ্রয়োজনীয় পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। যা প্রায় দুই হাজার বন্যাকবলিত পরিবারের
২৮ মিনিট আগে
জেলায় অব্যাহত টানা ভারী বর্ষণে পাহাড়ি এলাকায় ভূমিধস, দুর্ঘটনার ঝুঁকি ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার কারণে বন্ধ থাকা রাঙামাটির সাজেক ভ্যালিসহ সব পর্যটন কেন্দ্র আবারও উন্মুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জেলা প্রশাসন। আজ বুধবার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে
৩৩ মিনিট আগে
কক্সবাজার শহরের পাহাড়তলীর বাসিন্দা বেলাল উদ্দিন (৪৮) আজ বুধবার বিকেলে বড়বাজারে সবজি কেনার সময় দোকানদারের সঙ্গে দর-কষাকষি করছিলেন। দোকানদার বিরক্ত হয়ে তাঁকে অন্য দোকানে গিয়ে দাম যাচাই করার পরামর্শ দেন।
৩৮ মিনিট আগে