
রাজশাহীর স্কুলশিক্ষক ফাতেমা খাতুনের (৩৭) শরীরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টায় তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ফাতেমার স্বামী সাদিকুল ইসলামকে (৪০) একমাত্র আসামি করা হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে ফাতেমা খাতুনের ভাই আবদুর রাজ্জাক বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় এই হত্যাচেষ্টার মামলা করেন।
জানা যায়, আসামি সাদিকুল ইসলাম নগরীর ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেনের ছেলে। তাঁর বাড়ি নগরীর বুলনপুর ঘোষপাড়া এলাকায়। তাঁর স্ত্রী ফাতেমা খাতুন নগরীর মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি দুই সন্তানের মা।
পারিবারিক সূত্রে জানা যায়, দাম্পত্য কলহের জের ধরে গত বুধবার দিবাগত রাত ১টার দিকে ফাতেমার শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন তাঁর স্বামী সাদিকুল। এতে ফাতেমার হাত, শরীর, মুখমণ্ডল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় শ্বাসনালি। ঘটনার পর রাতেই ফাতেমাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, 'আসামি সাদিকুল ঘটনার পর থেকেই পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।'
আজ শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. আফরোজা নাজনীন বলেন, 'ফাতেমার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় অক্সিজেন দিতে হচ্ছে। তাঁর শরীরের ২৫ শতাংশ আগুনে পুড়ে গেছে।'

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে