শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘এক বছরের মধ্যে রাজশাহীকে শিশুশ্রম মুক্ত করা হবে। এটা একটি পাইলট প্রকল্প। সফলতা অর্জন করলে সারা দেশে তা বাস্তবায়ন করা হবে। শিশুশ্রম নিরসনের কোনো বিকল্প নেই।’
আজ মঙ্গলবার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে শিশুশ্রম নিরসন বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্মশালাটির আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা লাভের পর বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন এবং তারই ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থায় বাংলাদেশ সদস্য পদ লাভ করে।’
তিনি আরও বলেন, ‘শিশুদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে বঙ্গবন্ধু ১৯৭৪ সালে জাতীয় শিশুনীতি প্রণয়ন করেন। তারই ধারাবাহিতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুশ্রম নিরসনে নিরলসভাবে কাজ করছেন।’
বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন–শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেন, অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলম, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক তরিকুল আলম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক আবদুর রহিম খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার আক্তার জামীল, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার সাইফুর রহমান, ইউনিসেফের রংপুর ও রাজশাহী বিভাগের চিফ ফিল্ড অফিসার এএইচ তৌফিক আহমেদ। স্বাগত বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোসা হাজেরা খাতুন।

ফেনসিডিলের মামলায় যশোরের শার্শায় স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে যশোরের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন উপজেলার পাকশিয়া শিমুলতলা গ্রামের বাবু
৩ মিনিট আগে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুলজোড় নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা চলাকালে দুই নৌকার বাইচালদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে কালিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
১১ মিনিট আগে
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলমকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশ। গ্রেপ্তার শাহ আলম ভাটারা পূর্বপাড়া এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
৩২ মিনিট আগে
রিফাত হোসেনের বিরুদ্ধে ২০২৪ সালে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। শুভ ও ইলিয়াসের বিরুদ্ধে ২০২২ সালে দণ্ডবিধির বিভিন্ন ধারায় মোহাম্মদপুর থানায় মামলা হয়। এর মধ্যে ইলিয়াস মোহাম্মদপুর থানায় ২০২৪ সালের ২০ জুলাইয়ে একটি ঘটনায় পুলিশ অ্যাসল্ট মামলারও আসামি।
৩৭ মিনিট আগে