বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে অপহরণের ঘটনা ঘটে। ওই তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার গোসাইবাড়ি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-নাটোর জেলার সিংড়া থানার তালহারা গ্রামের মোজাহার আলীর ছেলে নুর মোহাম্মদ সাগর (২৬), ধুনট উপজেলার নিমগাছি সরকার পাড়ার আলেম সরকারের ছেলে বাটুল সরকার (৪৫) ও হাসখালী গ্রামের আজাহার আলীর ছেলে মেহের আলী (৪৮)।
আজ শুক্রবার দুপুরের পর গ্রেপ্তার ব্যক্তিদের ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বাটুল সরকার একজন পেশাদার ঘটক। তিনি বিথী খাতুনের পরিবারের কাছে নুর মোহাম্মদ সাগরের সঙ্গে বিয়ের প্রস্তাব দেন। গত ১৬ জুন বাটুল সরকার, নুর মোহাম্মদ সাগর, মেহের আলী ও ফুয়ারা খাতুন পাত্রী বিথী খাতুনকে তাঁদের বাড়িতে দেখতে যান। গত ২০ জুন সকাল ৮টার দিকে উপজেলার সোনাহাটা বাজারের তিনমাথা এলাকায় বিথি খাতুনকে একা পেয়ে তারা বিয়ের প্রলোভন দেখিয়ে সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই তরুণীর বড় ভাই রাকিবুল হাসান বিটুল বাদী হয়ে নারী নির্যাতন ও দমন আইনে চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। থানা-পুলিশ রাতেই অভিযান চালিয়ে উপজেলার গোসাইবাড়ি এলাকা থেকে অপহৃত তরুণীকে উদ্ধার করে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধা বালা বলেন, ‘অপহৃত তরুণীকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত থাকায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে