
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের বিনয়েকপুর গ্রামের যুবক আব্দুর রহমান। পড়ালেখা শেষ করে ভালো চাকরির জন্য অনেক চেষ্টা করেছেন; কিন্তু চাকরি জোটাতে ব্যর্থ হন তিনি। তবে বেকার বসে না থেকে শুরু করেন হাঁস-মুরগি পালার কাজ। নিজের বাড়িতেই হাঁস, মুরগি, কবুতর, গরু ও ছাগলের সমন্বিত খামার গড়ে তুলেছেন তিনি। তিনি বলেছেন, ইউটিউবে ইনকিউবেটরে হাঁস-মুরগির বাচ্চা ফুটানো শিখে তাঁর কাজে বড় সাফল্য এনেছেন।
আব্দুর রহমান বলেন, ‘ছাত্রজীবন থেকেই মুরগি পালার অভ্যাস ছিল। শুরুতে কয়েকটি দেশি মুরগি পালা শুরু করি। লাভ আসতে শুরু করলে ধীরে ধীরে যোগ হয় গরু, ছাগল ও কবুতর। তবে বড় পরিবর্তন আসে ইউটিউবে ইনকিউবেটরে হাঁস-মুরগির বাচ্চা ফুটানোর ভিডিও দেখার মাধ্যমে। এই ভিডিও দেখে মাথায় আসে নতুন ভাবনা। বাজারে একটি মুরগির বাচ্চার দাম ৫০-৬০ টাকা। সিদ্ধান্ত নিই নিজে ইনকিউবেটর কিনে হাঁস-মুরগির বাচ্চা উৎপাদন করব।’
আব্দুর রহমান জানান, মাত্র ৩০ হাজার টাকায় একটি ইনকিউবেটর কিনে খামারের ব্যবসার নতুন অধ্যায় শুরু করেন। প্রথমে ২৮০টি ডিম দিয়ে পরীক্ষা চালান। সফলতা আসে প্রায় ৬০ শতাংশ। এরপর আর পেছনে তাকাতে হয়নি। বর্তমানে তাঁর ইনকিউবেটর থেকে প্রতি দেড় মাসে ১ হাজার থেকে ১ হাজার ২০০ হাঁস-মুরগির বাচ্চা ফোটে। মুরগির ডিম ফুটতে সময় লাগে ২১ দিন, হাঁসের ডিমে ৩০ দিন। তিনি বলেন, ‘এখন ৮-১০ টাকায় ডিম কিনে নিজেই বাচ্চা তৈরি করতে পারছি। এতে খরচ কম, লাভ বেশি।’
সরেজমিনে ঘুরে দেখা যায়, আব্দুর রহমানের পুরো বাড়িটি একটি সমন্বিত খামারে রূপ নিয়েছে। এক পাশে দেশি গরুর ছোট খামার, পাশে ছাগল, দুই শতাধিক কবুতর, হাঁস-মুরগির শেড এবং আলাদা কক্ষে ইনকিউবেটর। একজন কর্মচারী নিয়মিত তাঁর খামারের পরিচর্যা করছেন।
ইনকিউবেটরে হাঁস-মুরগির বাচ্চা ফুটিয়ে আব্দুর রহমানের মাসিক আয় ১৫ থেকে ২০ হাজার টাকা। সব মিলিয়ে খামার থেকে মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা আয় করেন তিনি। কয়েক হাজার টাকা দিয়ে শুরু করা এই উদ্যোগে এখন তাঁর মূলধন ১০ লাখ টাকার বেশি।
আব্দুর রহমান বলেন, ‘আমি চাই খামারটা আরও বড় করতে। পাশাপাশি গ্রামের শিক্ষিত বেকার তরুণদের এই কাজ শেখাতে চাই, যাতে তাঁরাও উদ্যোক্তা হতে পারেন।’

ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দিনমজুর মন্টু মিয়া। কিডনির দাম ঠিক হয়েছিল ১০ লাখ টাকা। তাঁর কাছ থেকে কিডনি নেওয়া হয়েছে। তবে বিনিময়ে পেয়েছেন ৫০ হাজার টাকা। মন্টু মিয়া বললেন, ‘দালালেরা মোটে ৫০ হাজার টাকা হাতে দিয়ে আমার শরীরের...
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলায় নির্ধারিত সময়ের মধ্যে খাল পুনঃখননের কাজ শেষ করতে পারেনি প্রশাসন। উপজেলা দুটিতে পৌনে ৬ কিলোমিটার খাল পুনঃখননের কথা ছিল। কিন্তু হয়েছে ১ দশমিক ৩৯০ কিলোমিটার। ফলে অব্যবহৃত প্রায় ২ কোটি ৯৭ লাখ টাকা সরকারের কোষাগারে ফেরত পাঠানো হয়।
১ ঘণ্টা আগে
বগুড়ার ধুনটে যমুনা নদীর শহড়াবাড়ী বাঁধে ১০০ মিটার অংশ ধসে পড়েছে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে এই ভাঙন দেখা দেয়। তাৎক্ষণিকভাবে বালুভর্তি জিও টেক্স বস্তা ও জিও টিউব ব্যাগ পানিতে ফেলে স্পার রক্ষার চেষ্টা করা হচ্ছে। এর আগে ১২ জুলাই স্পারের ৩০ মিটার ধসে যায়।
১ ঘণ্টা আগে
সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬ অনুযায়ী দ্রুত বিধিমালা প্রণয়ন এবং ক্ষতিকর ই-সিগারেট ও নিকোটিন পাউচের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনটি বলেছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বিশেষ করে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে নিকোটিনের...
৪ ঘণ্টা আগে