
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, দেশে এখনো কোনো কিছুরই পরিবর্তন হয়নি। আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নিন। আপনারা লুটপাট করবেন, ভোটের মাঠে জনগণ শিক্ষা দিয়ে দেবে। আগের দিন নেই আর এখন। সিল পিটিয়ে এমপি হবেন, উপজেলা চেয়ারম্যান-মেয়র হবেন, সেই দিন আর নেই। ডিসি-এসপিরা দিনের ভোট রাতে করে দেবেন, সেই দিন আর নেই।
জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে গতকাল সোমবার রাতে পটুয়াখালীর নতুন বাজারে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, ‘পটুয়াখালীবাসীকে বলব, এই ধুরন্ধর ডিসি যদি থাকে, মানুষের ক্ষতি ছাড়া ভালো হবে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন টাকার বিনিময়ে সবকিছু তার মতো করে করেছেন। তাই এই ডিসিকে পটুয়াখালীতে রাখা যাবে না। উপদেষ্টাদের বলব, জনপ্রশাসন সচিবকে বলব, তারা এই ডিসিকে না সরালে আমরা সরিয়ে দেব। তিনি আরও বলেন, ‘এই ডিসি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এবং নিজে রাজনীতিতে নেমেছেন। তাই বলছি, রাজনীতিতে নামছেন ভালো, ডিসিগিরি ছেড়ে রাজনৈতিক মাঠে আসেন, দেখা হবে রাজপথে। গণঅধিকার পরিষদের সভাপতি আরও বলেন, ‘তালাক দেওয়া বউকে কেউ ঘরে নেয় না। আমরা এই ডিসিকে তালাক দিয়েছি। আমি জনপ্রশাসন সচিবকে বলব, এই ডিসিকে সরাবেন, অন্যথায় পটুয়াখালীবাসী ওনাকে বেইজ্জতি করে গাট্টিবস্তা গোল করে লঞ্চে তুলে দেব। ৫ আগস্টের পরে যদি এ রকম দলবাজ প্রশাসন থাকে, তাহলে এই প্রশাসন দিয়ে কীভাবে নির্বাচন করবে?’
ডাকসুর সাবেক ভিপি নুর আরও বলেন, ‘নির্বাচন নিয়ে আমরাও জোরালো কথা বলেছিলাম। কিন্তু এলাকায় আসিনি তো, এ জন্য টের পাইনি যে এ রকম কেয়ামত শুরু হয়ে গেছে। আমার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, তা আরেকটি কেয়ামত। পটুয়াখালী ও বরিশাল থেকে সন্ত্রাসী বাহিনী নিয়ে গলাচিপার বকুলবাড়িয়া ও চিকনিকান্দি এলাকার রাস্তায় বড় বড় গাছ ফেলে রামদা, হকিস্টিকসহ অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ভূমিকা নিতে পারে।’
তিনি বলেন, ‘তারা আমাদের পিঠের চামড়া তুলে নেওয়ার স্লোগান দেয়। তাই আসেন ভাইয়েরা, আমরা আছি, চামড়া তুলতে আসেন। আপনারা চামড়া তুলতে আসবেন আর আমরা কি ললিপপ চুষব? তাই সাবধান হয়ে যান। অনেক ফাউল কথা বলেছেন, কিন্তু আমরা ফাউল কথা বলি না। আমরা ফুটবল না, আমরা প্লেয়ার। আমরাও খেলতে জানি। আমরা খেলি এবং আমরা খেলব। তবে, আমরা কোনো ফাউল খেলব না।’ তিনি বলেন, ‘বিএনপি ছাড়া কোনো রাজনৈতিক দল নির্বাচন চায় না। কারণ তারা আমার আগেই টের পাইছে এলাকায় এখন থাকতে পারছে না উৎপাতে। আমি টের পাইছি এলাকায় এসে। তাই বলছি, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সামনে নির্বাচনের পক্ষে জোরালো বক্তব্য দিয়েছিলাম, কিন্তু এখন তাঁর কাছে ক্ষমা চেয়ে বলব, স্যার, আপনি যখন উপযুক্ত পরিবেশ মনে করবেন এবং যখন লেভেল প্লেয়িং ফিল্ড হবে, সবাই নির্বিঘ্নে সভা-সমাবেশ করতে পারবে, এলাকায় থাকতে পারবে, হুমকি-ধমকি থাকবে না, রাজনৈতিক আধিপত্যের সংস্কৃতি পরিবর্তন হবে, তখনই আপনি নির্বাচনী রোডম্যাপ দেবেন।’
জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম, কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শহিদুল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের সদস্যসচিব মো. শাহ আলম সিকদার, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. মহসিন ইসলাম প্রমুখ।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
১৩ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
১৪ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১৭ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
২৫ মিনিট আগে