
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় খাল থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন রহমতপুর জীন খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, দুর্বৃত্তরা ওই নারীকে হত্যার পর লাশ খালে ফেলে গেছে।
জানা গেছে, সকালে স্থানীয় লোকজন খালে ময়লা ফেলতে গিয়ে অপরিচিত এক নারীর লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ওই নারীর গায়ে লাল ও খয়েরি রঙের মেক্সি পরিহিত ছিল। শরীরে পচন ধরায় তাঁর মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে। এলাকাবাসী প্রাথমিকভাবে তাঁকে চিনতে পারছে না।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস তালুকদার আজকের পত্রিকাকে বলেন, খাল থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক বাকি মির্জা হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
৯ মিনিট আগে
কিশোরগঞ্জের বাজিতপুরে একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অনিয়ম, জালিয়াতি ও নথিপত্রের অসংগতি অনুসন্ধান করায় সাংবাদিক খায়রুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা বোরহানের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন বোরহান। অনিয়মের ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
১১ মিনিট আগে
বরিশালের গৌরনদীতে ঢাকা–বরিশাল মহাসড়কে যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে খাঞ্জাপুর ইউনিয়নের ভুরঘাটা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
১৭ মিনিট আগে
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ফিজিওথেরাপির সময় রোগীর পা পুড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। লিখিত অভিযোগের পর ২২ জুন চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযুক্ত ফিজিওথেরাপিস্ট অভিযোগ অস্বীকার করেছেন।
৩৩ মিনিট আগে