দুই প্রেমিকাকে পাশাপাশি বসিয়ে বিয়ে করে ভাইরাল হয়েছিলেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রোহিনী চন্দ্র বর্মণ (২৫)। কিন্তু দুজনকে একসঙ্গে নিয়ে সংসার সাজাতে ব্যর্থ হলেন তিনি। ভাইরাল রোহিনীর ঘরে এখন এক স্ত্রী। বিয়ের মাত্র ২২ দিনের মাথায় দ্বিতীয় স্ত্রী মমতা রানীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে।
জানা গেছে, বলরামপুর ইউনিয়নের গাঠিয়াপাড়া এলাকার গিরিশ চন্দ্রের মেয়ে ইতি রানীর (২০) সঙ্গে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষীদ্বার এলাকার যামিনী চন্দ্র বর্মণের ছেলে রোহিনীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে তাঁরা মন্দিরে গিয়ে বিয়ে করেন। বিয়ের বিষয়টি দুজনেই গোপন রেখেছিলেন। এরই মধ্যে নতুন করে লক্ষ্মীদ্বার গ্রামের টোনো কিশোরের মেয়ে মমতা রানীর (১৮) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন রোহিনী। একপর্যায়ে মমতা রানীর সঙ্গে গত ১২ এপ্রিল রাতে দেখা করতে যান তিনি। সেখানে দুজনকে একত্রে দেখে ফেলেন মমতার পরিবারের লোকজন এবং তাঁকে আটকে রাখেন। পরে ১৩ এপ্রিল তাঁদের বিয়ের ব্যবস্থা করেন।
রোহিনী বর্মণের বিয়ের খবর শুনে রোহিনীর বাড়িতে অনশন শুরু করেন ইতি রানী। পরবর্তীতে গত ২০ এপ্রিল রাতে রোহিনী তাঁর বাড়িতে ইতি রানী (২০) ও মমতা রানী (১৮) নামে দুই প্রেমিকাকে পাশাপাশি বসিয়ে সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন। পরে একসঙ্গেই দুই বউকে ঘরে তোলেন। কিন্তু বিয়ের মাত্র ২২ দিনের মাথায় মমতা রানীর সঙ্গে বিচ্ছেদ হয়।
আজ শনিবার দুপুরে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন মমতা রানীর ভাই পলাশ চন্দ্র রায়। তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার উভয় পক্ষের সম্মতিতে অ্যাফিডেভিট মূলে এ বিচ্ছেদ হয়েছে। এ বিষয়ে আর বাড়াবাড়ি করতে চাই না। আমাদের পরিবারের কোনো অভিযোগ নেই। আমার বোনের ভবিষ্যতের কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
রোহিনীর বাবা যামিনী চন্দ্র বলেন, ‘মমতা রানী স্বেচ্ছায় আমার ছেলেকে ডিভোর্স দিয়েছে। এতে আমরা অমত করিনি।’
এ বিষয়ে বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ‘বিচ্ছেদের বিষয়ে এখনো অফিশিয়ালি কোনো তথ্য পাইনি। দুই পক্ষের কেউ কিছু জানায়নি। তবে লোকমুখে শুনছি, দ্বিতীয় স্ত্রী নিজেই নাকি স্বামীকে তালাক দিয়েছেন।’

কুমারগাড়ি বাজারে তোরাব স্টোরের মালিক তোরাব আলী ভূঁইয়া জ্বালানি তেলের ব্যবসা করেন। তাঁর একটি মিনি তেলের পাম্প রয়েছে। ঘটনার সময় ওই তেলের পাম্পে ট্যাংকলরি থেকে তেল আনলোড করা হচ্ছিল। পাইপ জোড়া লাগানোর সময় স্পার্কিং করে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আশেপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
৩৯ মিনিট আগে
আজ সকাল ৬টায় উপজেলার চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামের লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীতে অস্ত্রধারী কয়েকজন অবস্থান করছেন জানতে পেরে অভিযান চালানো হয়। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি একনলা বন্দুক, শটগানের ৯ রাউন্ড লাল রঙের কার্তুজ, একটি হেলমেট, চারটি বুলেটপ্রুফ জ্যাকেট,
৪৩ মিনিট আগে
ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমানকে দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগে মামলা নিতে অস্বীকৃতি জানানোয় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে জলাশয় ভরাটের অপরাধে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালুভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছে।
১ ঘণ্টা আগে