পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে খালা-ভাগনিসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (২৯ মে) বেলা ৩টার দিকে দেবীগঞ্জ পৌরসভার পাকুরীতলা এলাকায় মদিনা কোল্ডস্টোরেজ-সংলগ্ন বোদা-দেবীগঞ্জ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন বোদা উপজেলার সাকোয়া এলাকার তাপস চন্দ্র রায়ের স্ত্রী শ্যামলী রানী রায় (৩০), দেবীগঞ্জ উপজেলার রাজার হাট এলাকার হরেন্দ্র নাথের মেয়ে দেবশ্রী রায় (৭) এবং পামুলী ইউনিয়নের জোতভূবন পাড়া এলাকার অরুন চন্দ্র রায়ের স্ত্রী ভরসা রানী (৩৫)। নিহত দেবশ্রী ও শ্যামলী সম্পর্কে খালা-ভাগনি।
আহত অজয় কুমার রায় (৩৮) দেবীডুবা ইউনিয়নের লক্ষ্মীর হাট এলাকার সুরেন্দ্র নাথের ছেলে। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে অজয়ের বেয়াইন মারা যান। বৃহস্পতিবার সকালে অজয় তাঁর পরিবারের সদস্যদের নিয়ে চিলাহাটি ইউনিয়নে মরদেহ দেখতে যান। সেখান থেকে ইজিবাইকে তাঁরা বাড়ি ফিরছিলেন। পাকুরীতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের বহনকারী ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথেই শ্যামলী রানী রায় মারা যান। দেবশ্রী রায় হাসপাতালে পৌঁছার পর মারা যান এবং রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ভরসা রানী।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, ট্রাকটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া রয়েছে।

গত মঙ্গলবার সকালে মদন উপজেলার দৌলতপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আল আক্কাসের জানাজায় অংশ নিতে যান শামসুল হক চ্যাম্পিয়ন। তিনি মোটরসাইকেলটি কবরস্থানের৷ পাশে রেখে জানাজায় অংশ নেন। ঘণ্টাখানেক পর নামাজ শেষে ফিরে এসে দেখেন, তার কালো ও নীল রঙের পালসার ১৫০ সিসির মোটরসাইকেলটি সেখানে নেই।
১৫ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বৈদ্যেরবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি
২৬ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মাধাইপুর গ্রামে বইছে উল্লাস ও উদ্দীপনার জোয়ার। বুধবার সন্ধ্যায় কাজল পাঁড়ে সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই আনন্দে মেতেছেন গ্রামের মানুষ। স্বজন, প্রতিবেশী ও শিক্ষার্থীরা ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন তাঁকে।
৪৩ মিনিট আগে
রাজবাড়ীর বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জমি প্রস্তুত করা থেকে শুরু করে বীজ, সার, কীটনাশক, সেচ, জ্বালানি ও শ্রমিকের মজুরি—সব ক্ষেত্রেই বাড়তি টাকা গুনতে হচ্ছে। বিশেষ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে সেচ ও জমি প্রস্তুতের খরচে। কৃষকদের অভিযোগ, জ্বালানি তেলের দাম লিটারে...
১ ঘণ্টা আগে