
ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ও পুশ ইন প্রতিরোধে পঞ্চগড় সীমান্তে বিজিবির সঙ্গে লাঠি হাতে রাতভর পাহারায় অংশ নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত মাইকিংও করা হচ্ছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় এমন চিত্র দেখা যায়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রাম পুলিশ, গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সীমান্ত এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, দায়িত্বপূর্ণ সব কোম্পানি ও বিওপি এলাকায় পুশ ইন এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে অতিরিক্ত টহলের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিশেষ করে রাতের বেলায় সীমান্ত এলাকায় নিবিড় নজরদারি নিশ্চিত করতে হ্যান্ডমাইক, বাঁশি, টর্চলাইট, সার্চলাইট এবং নাইট ভিশন গগলসসহ বিভিন্ন আধুনিক পর্যবেক্ষণ সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে সন্দেহভাজন ব্যক্তি ও অবৈধ অনুপ্রবেশকারীদের গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।
এ ছাড়া সীমান্তবর্তী গ্রামগুলোতে নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় জনগণকে সচেতন করা হচ্ছে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্প বা বিওপিকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে লে. কর্নেল কায়েজ বলেন, ‘পুশ ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে এসব কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় সব ধরনের অপরাধ দমনে বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।’ তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নেত্রকোনার মদন পৌর শহরে ছাত্রদল নেতার কিল-ঘুষিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পরপরই অভিযুক্ত ছাত্রদল নেতা মিঠু মিয়াকে (২২) আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় মদন পৌর সদরের সরকারি কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বৃষ্টিপাত কমে যাওয়া, জলাধার নষ্ট হওয়া এবং পানির স্তর নেমে যাওয়ায় সুপেয় পানির সংকট বাড়ছে খুলনায়। জেলার কয়রা, পাইকগাছা, বটিয়াঘাটা ও দাকোপ উপজেলায় পানির স্তর ২০ ফুট নিচে নেমে গেছে। একদিকে প্রচণ্ড গরম, অপর দিকে খাবার পানির অভাবের কারণে সেখানকার মানুষদের নিদারুণ কষ্ট পোহাতে হচ্ছে।
৬ ঘণ্টা আগে
দূষণ বাড়ছে, নষ্ট হচ্ছে নদীর পরিবেশ। আর এতে মারা পড়ছে মাছ ও ডলফিন। এই চিত্র চট্টগ্রামের হালদার। হালদা নদীতে গত সাড়ে ছয় বছরে অন্তত ৫১টি ডলফিনের মৃত্যু হয়েছে। সাড়ে পাঁচ বছরে ২৫-৩০টি বড় কার্পজাতীয় মৃত মা মাছ উদ্ধারের রেকর্ড রয়েছে।
৬ ঘণ্টা আগে
রাজশাহীর দুর্গাপুরে প্রচণ্ড দাবদাহ ও ভ্যাপসা গরমে জ্বর, ডায়রিয়া ও পেটের পীড়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। রোগীর চাপ বাড়ায় ৫০ শয্যার হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সেবা দিতে বেগ পেতে হচ্ছে।
৭ ঘণ্টা আগে