
পঞ্চগড়ের বোদায় এক যুবককে মারধর করে অপহরণের পর টাকা ছিনিয়ে নেওয়া এবং জোরপূর্বক নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী পরিমল চন্দ্র বর্মন (৩০) বাদী হয়ে থানায় মামলা করেছেন।
গ্রেপ্তার দুজন হলেন বোদা পৌর যুবদলের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সোহেল এবং ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন রনি। আজ সোমবার বিকেলে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।
এদিকে ঘটনার পর গতকাল রোববার বোদা পৌর যুবদলের ওই দুই নেতার প্রাথমিক সদস্যপদসহ সব দলীয় পদ সাময়িকভাবে বাতিল করা হয়েছে। বোদা পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. অলিয়ার রহমান অলি ও সদস্যসচিব মো. আফছারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যার পর ব্যক্তিগত কাজে বোদা বাজারে যান আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের চামেশ্বরী এলাকার বাসিন্দা পরিমল চন্দ্র বর্মন। রাত ৯টার দিকে বোদা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের প্রামাণিকপাড়া শিমুলতলী মোড়ে চা পান করতে গেলে এক অজ্ঞাতনামা নারী তাঁকে কৌশলে ডেকে থামান।
এ সময় কয়েকজন ব্যক্তি সেখানে এসে পরিমলকে ঘিরে মারধর করেন। ওই নারীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে তাঁকে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ওই বাড়িতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে পরিমলের প্যান্টের পকেট থেকে ২৫ হাজার টাকা নিয়ে নেওয়া হয়। একই সঙ্গে তাঁর মোটরসাইকেলের চাবি কেড়ে নেওয়া হয়। পরে চারটি ১০০ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়। এরপর তাঁকে অন্য একটি স্থানে রেখে দেওয়া হয়।
গতকাল বিকেলে পরিমল সাক্ষীদের নিয়ে শিমুলতলী মোড়ে গিয়ে অভিযুক্ত দুজনকে শনাক্ত করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁদের আটক করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে হেফাজতে নেয়। এ সময় একজনের কাছ থেকে পরিমলের স্বাক্ষর করা চারটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প এবং অপরজনের কাছ থেকে তাঁর মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বাদী পরিমল চন্দ্র বর্মন বলেন, ‘এটা একটা চক্রান্ত করে করা হয়েছে। তাঁরা আমার আগে থেকে পরিচিতও ছিলেন না। ভয়ভীতি দেখিয়ে আমার কাছ থেকে টাকা নেওয়া ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।’
বোদা পৌর যুবদলের সদস্যসচিব মো. আফছারুল ইসলাম বলেন, শিমুলতলীর ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাঁদের প্রাথমিক সদস্যপদসহ সব দলীয় পদ স্থগিত করা হয়েছে।

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে মিজানুর রহমান স্বপন নামে এক বিএনপি নেতাকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। আজ সোমবার তাঁকে আটকের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
৩ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১৬টি এক হাজার টাকার জাল নোটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয় জনতা তাঁদের জাল নোটসহ হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে জাল নোটের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গ্রেপ্তারকৃতদের নিয়ে অভিযান চালায় পুলিশ।
১০ মিনিট আগে
নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম আক্রান্ত হয়ে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালটিতে ভাঙচুরের চালিয়েছে তার স্বজনরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
২৬ মিনিট আগে
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমানোর দাবিতে শিক্ষার্থীদের ডাকা অবরোধ স্থগিত করেছে ‘পরিবহন সিন্ডিকেটবিরোধী ছাত্র ঐক্য’। আজ সোমবার রাতে জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবের হস্তক্ষেপে বাসমালিকেরা সিদ্ধান্ত জানাতে দুই দিন সময় নিয়েছেন।
২৮ মিনিট আগে