বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানে গিয়ে পেয়ে যায় নতুন বই। নতুন বই হাতে পেয়ে এসব শিশু-কিশোর শিক্ষার্থীদের মনে তৈরি হয় এক অন্যরকম আনন্দ। কিন্তু এই আনন্দ থেকে এখনো বঞ্চিত হয়ে আছে একদল শিশু শিক্ষার্থী।
আট দিন অতিবাহিত হলেও পাবনার ভাঙ্গুরা উপজেলার প্রাক প্রাথমিকের ৪ হাজার ২০০ খুদে শিক্ষার্থী পায়নি নতুন বই। আজ শনিবার উপজেলার বিদ্যালয়গুলোতে বই এসে না পৌঁছানোয় খালি হাতে ফিরে গেছে খুদে শিক্ষার্থীরা।
জানা যায়, নতুন এ বছরের প্রথম দিনে উপজেলার ৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়। এদিন প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের মাঝে সবগুলো বই বিতরণ করা হয়। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের দেওয়া হয়েছে দুটি করে বই। অন্যদিকে, প্রাক প্রাথমিকের ৪ হাজার ২শ শিক্ষার্থীরা সিলেবাস অনুযায়ী একটি বই ও একটি অনুশীলন খাতা পাওয়ার কথা। কিন্তু বছরের প্রথম দিনে অনুশীলন খাতা পেলেও নতুন বইয়ের গন্ধ এখনো পায়নি এ সকল খুদে শিক্ষার্থী।
খোঁজ নিয়ে জানা যায়, আজ শনিবার নতুন বই নিতে বিদ্যালয়ে আসে প্রাক-প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা। এ সময় স্কুলে এখনো বই আসেনি বলে তাদের জানিয়েছে শিক্ষকেরা। ফলে প্রথম দিনের মতো আজও মন খারাপ করে খালি হাতে ফিরতে হয় ওদের।
এ বিষয়ে উপজেলার খানমরিচ ইউনিয়নের পরমান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান বলেন, 'বিদ্যালয়ে বই এসে না পৌঁছানোয় প্রাক-প্রাথমিকের খুদে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা যায়নি। তবে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা সবগুলো বই পেয়েছে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে দুইটি করে বই বিতরণ করা হয়েছে।'
উপজেলার অষ্টমনীষা ইউনিয়নের ঝবঝবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন্নাহার বলেন, 'প্রাক-প্রাথমিকের নতুন বই না পাওয়ায় শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারিনি। তবে ওদেরকে অনুশীলন খাতা দেওয়া হয়েছে।'
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, 'বই এসে না পৌঁছানোয় প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা সম্ভব হয়নি। এ ছাড়া তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সবগুলো বই না পাওয়ায় বিতরণ করা যায়নি। আশা করি খুব কম সময়ের মধ্যে বইগুলো পেয়ে যাব।’

দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারে পাল্লা দিয়ে বাড়ছে হোটেল-রেস্তোরাঁ। সেই সঙ্গে বড় হচ্ছে বার ব্যবসা। এসব বারের বৈধ লাইসেন্স থাকাসহ নিয়ম মেনে পরিচালনার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এগুলোতে নিরাপত্তারও তেমন কোনো ব্যবস্থা নেই বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগে
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের দাবির মুখে দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। নেতৃত্ব নির্বাচনের প্রায় ১১ মাস অতিবাহিত হলেও পরবর্তী নির্বাচন নিয়ে প্রশাসনের কোনো দৃশ্যমান প্রস্তুতি নেই।
৬ ঘণ্টা আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও খুলছে সুন্দরবন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর (১ সেপ্টেম্বর) শত শত বনজীবী নৌকার বহর নিয়ে বনে প্রবেশ করার কথা। এ ছাড়া তিন শতাধিক পর্যটক নিয়ে সুন্দরবনে যাচ্ছে সাতটি পর্যটকবাহী জাহাজ।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে নিয়মনীতি উপেক্ষা করে একটি বিদ্যালয়ের দুটি ভবন ভেঙে বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এত দিন কেউ মুখ না খুললেও নড়েচড়ে বসেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রধান শিক্ষককে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগে