নোয়াখালী চাটখিলে বিএনপি ও যুবদলের সংঘর্ষে আট নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কড়িহাটি উচ্চবিদ্যালয় মাঠে বিজয় দিবস উপলক্ষে দুই দলের আলোচনা সভায় এ সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে গোলাগুলিও হয়।
উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম জগলু সংঘর্ষের তথ্য আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
যুবদল ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে নোয়াখলা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুকের নেতৃত্বে কড়িহাটি উচ্চবিদ্যালয় মাঠে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় স্থানীয় বিএনপি ও যুবদলের নেতা-কর্মী ও সমর্থকেরা অনেকেই অংশ গ্রহণ করেননি। মঙ্গলবার বিকেলে একই স্থানে উপজেলা যুবদল নেতা জগলুর নেতৃত্বে বিজয় দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভার শেষে দুই দল সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গোলাগুলিও হয়। এতে স্থানীয় কড়িহাটি বাজারে জনমনে আতঙ্ক সৃষ্টি হলে দোকান পাঠ বন্ধ করে লোকজন এলাকা ছেড়ে চলে যায়।
আহতদের মধ্যে যুবদলের নেতা নাছির উদ্দিন (৩৭), টিপু (৩৫) ও রাশেদকে (৩৯) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত অন্যান্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় মামলা হয়নি।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে