
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জা তাঁকে হত্যার জন্য তাঁর বড় ভাই ও সেতুমন্ত্রীর স্ত্রী অ্যাডভোকেট ইসরাতুন্নেছা কাদেরকে অভিযুক্ত করেছেন। কাদের মির্জা বলেন, ‘সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অসুস্থতার সুযোগে তাঁর স্ত্রী, সেতুমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর, এমপি একরামুল করিম চৌধুরী এবং এমপি নিজাম হাজারী এখনো আমাকে হত্যার ষড়যন্ত্র করছে।’
বসুরহাট পৌরসভার বটতলায় আয়োজিত কালো দিবস পালন ও বিক্ষোভ সমাবেশে বুধবার বিকেলে তিনি এসব কথা বলেন।
কাদের মির্জা বলেন, ‘সাংবাদিক মুজাক্কির ও শ্রমিক লীগ কর্মী আলাউদ্দিন হত্যা নিয়ে জজ মিয়া নাটক সাজানো হচ্ছে। খুনি সন্ত্রাসী পাঙ্খা বেলাল ও ফাল্গুনকে রিমান্ডে এনে জিজ্ঞাসা করা হলে এ দুটি খুনের রহস্য উদ্ঘাটনে হবে।’
বসুরহাট পৌরসভার মেয়র বলেন, ‘একটি হত্যার বিচার না হলে, আরেকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গত বছর ৯ মার্চ কালো রাতে আমাকে হত্যার উদ্দেশে পৌর ভবনে দুই হাজারের বেশি গুলি ছোড়া হয়েছিল। কিন্তু এ ঘটনার এখনো কোন কুল-কিনারা হয়নি।’
কাদের মির্জার অনুসারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুলের সভাপতিত্ব সমাবেশে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. ইউনুছ, সহসভাপতি হাসান ইমাম বাদল, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের, মুছাপুর ইউপির চেয়ারম্যান আইয়ুব আলী, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজমা বেগম শিপা, যুবলীগ সাধারণ সম্পাদক নজিম উদ্দনি মুন্না প্রমুখ।
কাদের মির্জা অভিযোগ করে বলেন, ‘গতবারও আমি আমেরিকা যাওয়ার পর আমার নেতা-কর্মীদের ওপর নির্যাতন ও পিবিআইয়ের দুর্নীতিবাজ অফিসার মোস্তাফিজ সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করেছিল। আগামী ১৩ মার্চ আমি আমেরিকা যাচ্ছি। আবারও কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে। সকলে সতর্ক থাকবেন। কাল রাতে দুর্নীতিবাজ ইউএনও মো. জয়িউল হক মীর কোম্পানীগঞ্জ থেকে পালিয়ে গেছে। যদি আমার নেতা–কর্মীদের হয়রানি করা হয়, তাহলে নারী-পুরুষ সকলে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতিবাজ ওসিকে তাড়ানোর ব্যবস্থা করা হবে।’
অপরদিকে কাদের মির্জার প্রতিপক্ষ ও উপজেলা আওয়ামী লীগ চাপরাশিরহাট বাজারে সাংবাদিক মুজাক্কির হত্যার ঘটনাস্থলে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সাংবাদিক মুজাক্কির, শ্রমিক লীগ কর্মী আলাউদ্দিন হত্যাকাণ্ড, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর হামলার সঙ্গে জড়িত মেয়র কাদের মির্জা ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান ও সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মজিনুর রহমান বাদল, মহিলা আওয়ামী লীগের সভাপতি আরজুমান পারভীন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের তিন ভাগনে দলের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু প্রমুখ।

রংপুরের কাউনিয়া উপজেলার আরাজী বীরচরণ গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত যুবক পলাশের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রধান আসামি মোজাহার আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মোজাহার আলী উপজেলার সারাই ইউনিয়নের আরাজী বীরচরণ গ্রামের মৃত সাদুল্ল্যাহর ছেলে।
৮ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় সাজ্জাদ হোসেন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা কাল্টু ও লিটন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার রাত ১০টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ভয়াবহ ভাঙনে বিলীন হয়েছে ভোরের পাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাংশ। ভাঙন থেকে বিদ্যালয়টি রক্ষায় জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে ভাঙন শুরুর আগে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়...
৩৭ মিনিট আগে
গত রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা ৫২ মিনিটের দিকে অলি নূর মাহমুদ মোটরসাইকেলযোগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্র ও সাবেক বাণিজ্য মেলার মাঠের মধ্যবর্তী সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশা হঠাৎ সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তিনি মোটরসাইকেলসহ সড়কে পড়ে যান।
৪৩ মিনিট আগে