নোয়াখালীর সোনাইমুড়ীতে নিখোঁজের দুই দিন পর শাহাদাত হোসেন সজীব (১৫) নামের এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রনি (১৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাশিপুর গ্রামের রুহুল আমিনের পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
শাহাদাত ওই গ্রামের মৃত শওকত আলীর ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, গত সোমবার দুপুরে বাড়ির ছেলেদের সঙ্গে মারবেল খেলে সজীব। এরপর বিকাল থেকে নিখোঁজ হয় সে। তার পরিবারের লোকজন ও স্বজনেরা খোঁজাখুঁজি করে না পেয়ে মঙ্গলবার রাতে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। বুধবার সকালে পুকুরে সজীবের ভাসমান মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, সজীবের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল মর্গে পাঠানো হবে। জিজ্ঞাসাবাদের জন্য রনি নামে স্থানীয় এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারে পাল্লা দিয়ে বাড়ছে হোটেল-রেস্তোরাঁ। সেই সঙ্গে বড় হচ্ছে বার ব্যবসা। এসব বারের বৈধ লাইসেন্স থাকাসহ নিয়ম মেনে পরিচালনার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এগুলোতে নিরাপত্তারও তেমন কোনো ব্যবস্থা নেই বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগে
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের দাবির মুখে দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। নেতৃত্ব নির্বাচনের প্রায় ১১ মাস অতিবাহিত হলেও পরবর্তী নির্বাচন নিয়ে প্রশাসনের কোনো দৃশ্যমান প্রস্তুতি নেই।
৩ ঘণ্টা আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও খুলছে সুন্দরবন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর (১ সেপ্টেম্বর) শত শত বনজীবী নৌকার বহর নিয়ে বনে প্রবেশ করার কথা। এ ছাড়া তিন শতাধিক পর্যটক নিয়ে সুন্দরবনে যাচ্ছে সাতটি পর্যটকবাহী জাহাজ।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে নিয়মনীতি উপেক্ষা করে একটি বিদ্যালয়ের দুটি ভবন ভেঙে বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এত দিন কেউ মুখ না খুললেও নড়েচড়ে বসেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রধান শিক্ষককে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগে