
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেছেন, নির্বাচনে বিজয়-পরবর্তী সময়ে দ্বীপ হাতিয়ার মানুষের যেখানে আনন্দ-উল্লাস করার কথা, সেখানে তারা ভীত-সন্ত্রস্ত হয়ে দিন পার করছে। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদরে এনসিপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
হান্নান মাসউদ বলেন, ‘এই কয়দিনে পুরো হাতিয়ায় ব্যাপক তাণ্ডব চালানো হয়েছে। মানুষের ওপর হামলা, ঘরবাড়ি পোড়ানো, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলাসহ নানা অপকর্ম করা হয়েছে। হাতিয়ার ইতিহাসে এমন তাণ্ডব আর কোনো নির্বাচনে কখনো চালানো হয়েছে বলে আমার জানা নেই।’
নবনির্বাচিত এ সংসদ সদস্য আরও বলেন, ‘হাতিয়ার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের নির্বাচন উপলক্ষে হাতিয়ায় এনে দ্বীপের সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তোলা হয়েছে। গত কয়েক দিনে প্রায় সাড়ে চার শ বাড়িঘরে হামলা করা হয়েছে। শতাধিক দোকান লুটপাট ও ভাঙচুর করা হয়েছে। সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, জুলাই অভ্যুত্থানের মতো লোকজন আহত হয়ে পড়ে আছে। আমরা হাতিয়ার মানুষ এ তাণ্ডব থেকে মুক্তি চাই।’
হান্নান মাসউদ অভিযোগ করে বলেন, ‘ভোটের দিন সকালে আমার গাড়িতে এবং আমার স্ত্রীসহ বাবা ও ভাইদের ওপর কয়েকবার সশস্ত্র হামলার ঘটনা ঘটে। কয়েকজন সাংবাদিককে পিটিয়ে আহত করা হয়। এসব হামলার নেতৃত্ব দিয়েছেন ধানের শীষের প্রার্থী মাহবুবুর রহমান শামীম।’ তবে হাতিয়ার মানুষ ব্যালটের মাধ্যমে সন্ত্রাসীদের প্রতিহত করেছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রমনা থানার আমির অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, উপজেলা আমির মাস্টার বোরহান উদ্দিন, জামায়াতের সাব্বির আহমেদ তাফসির, উপজেলা যুবশক্তির আহ্বায়ক ইউসুফ রেজা, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল কাদেরসহ হামলায় আহত এনসিপির প্রায় ১০ জন নেতা-কর্মী।

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ করে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা। অপর দিকে পোস্ট দিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ করেছেন বিজয়ী এনসিপি নেতা আখতার হোসেন।
২০ মিনিট আগে
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ তুলে পুনর্গণনার দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা। একই সঙ্গে তাঁর সমর্থকেরা বিক্ষোভ করে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন বিজয়ী প্রার্থী আখতার হোসেন।
৪০ মিনিট আগে
প্রশাসনের ছত্রচ্ছায়ায় কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে কেন্দ্র দখল করে দাঁড়িপাল্লায় সিল মারার অভিযোগ করেছেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হারুন অর রশিদ মজুমদার। এ ছাড়া বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় অন্তত ৬০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের সালথায় ভোট দেওয়া নিয়ে তর্কের জেরে গ্রামে দুই পক্ষের মধ্যে হামলা ও বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে