
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা পুলিশ পাহারায়, গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে সংখ্যালঘু ও সাধারণ ভোটারদের হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তাঁর ভাগনে ও চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবুর রশিদ মঞ্জু। এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
গত মঙ্গলবার রাতে মঞ্জু উপজেলার চরপার্বতী ইউনিয়নের মেহেরুননিসায় নিজ বাসভবনে সংবাদমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি এসব বলেন মঞ্জু। তাঁর অভিযোগ, সংখ্যালঘু এলাকায় তাঁর (কাদের মির্জার) অনুগত প্রার্থীদের ভোট না দিলে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে একে বড় অন্তরায় বলে মনে করেন তিনি।
মাহবুবুর রশিদ মঞ্জু বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার আপন ভাগনে। তিনি উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র এবং কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি কাদের মির্জার প্রতিপক্ষ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী। এই নির্বাচনে মঞ্জুর প্রতীক আানারস।
মঞ্জু বলেন, ‘এলাকায় ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। দলীয় প্রতীক না থাকায় এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলায় নির্বাচনের মাঠ জমে উঠেছে। তবে কিছু কিছু জায়গায় ভোটারদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।’
এ সময় দৃঢ়তার সঙ্গে মঞ্জু বলেন, ‘অতীতের চেয়ারম্যানেরা যা করতে পারেননি, তা আমি করে দেখাতে চাই। আমি চাই চরপার্বতী ইউনিয়নবাসীকে একটি পরিবেশবান্ধব, শিক্ষাবান্ধব, মাদকমুক্ত, সুন্দর, শান্তিপূর্ণ ও বাসযোগ্য ইউনিয়ন উপহার দিতে।’
গত এক বছর কোম্পানীগঞ্জে কাদের মির্জার সঙ্গে উপজেলা আওয়ামী লীগের চলমান বিবাদের কারণে দলীয় প্রতীক নৌকা না দিয়ে উন্মুক্ত নির্বাচনের ঘোষণা দেয় আওয়ামী লীগ।
অভিযোগের বিষয়ে জানতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার মোবাইলে বারবার ফোন দিয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আগামী ৭ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জের আট ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে আট ইউনিয়নে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ সমর্থিত আটজন ও কাদের মির্জা সমর্থিত আটজন ছাড়াও বিভিন্ন দল ও মতের বেশ কয়েকজন প্রার্থী হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলীকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগী উপসহকারী প্রকৌশলী মো. তরিকুল ইসলাম বাদী হয়ে নবীনগর থানায় মামলাটি করেন।
১৮ মিনিট আগে
বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মাদক ও অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবির একটি দল আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা আড়াইটার দিকে শহরের নিশিন্দারা খাঁ পাড়া এলাকার আলিফ লাম মিম ছাত্রাবাসের একটি
৩২ মিনিট আগে
মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব মাহা সাংগ্রাই উদ্যাপন উপলক্ষে সাংগ্রাই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় খাগড়াছড়ি শহরের পানখাইপাড়া এলাকায় মারমা উন্নয়ন সংসদ ও মারমা যুবকল্যাণ সংসদের আয়োজনে এই শোভাযাত্রা বের করা হয়। মোমবাতি প্রজ্বালন ও রঙিন বেলুন উড়িয়ে শোভাযাত্রা
১ ঘণ্টা আগে
পরে নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হলে স্বজনদের খবর দেওয়া হয়। খবর পেয়ে তাঁরা দ্রুত মরদেহ আনতে দাউদকান্দির উদ্দেশে রওনা দেন। বেলা আড়াইটার দিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের নেতৃত্বে তাঁরা দাউদকান্দি থানায় পৌঁছান। আইনি প্রক্রিয়া শেষ হলে মরদেহ নিয়ে দিনাজপুরের উদ্দেশে রওনা হবেন বলে নবাবগঞ্জ উপজেলার
১ ঘণ্টা আগে