
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দশের মোকাম এলাকায় বিএনপির নাম ভাঙিয়ে সরকারি পাবলিক টয়লেটের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের নজরে আসার পর নিজে উপস্থিত থেকে সেটি ভেঙে দিয়ে দখলমুক্ত করেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সংসদ সদস্য শাহজাহান ওই স্থান পরিদর্শন করেন। অভিযোগের সত্যতা পেয়ে নিজে উপস্থিত থেকে ঘরগুলো ভেঙে দেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারের ওই সরকারি জায়গাটিতে পাবলিক টয়লেটের জন্য বরাদ্দ দেওয়া হয়। কিন্তু গণ-অভ্যুত্থানের আগ পর্যন্ত ১০ বছরের বেশি সময় ধরে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জায়গাটি দখল করে তাঁদের দলীয় কার্যালয় করে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর জায়গাটি পুনরায় দখল করে বিএনপি নামধারী একটি কুচক্রী মহল। সেখানে তারা বেশ কয়েকটি দোকানঘর তুলে সেগুলো ভাড়া দেয়। আর তাদের এই অবৈধ দখলকে লোকচক্ষুর আড়ালে রাখার জন্য সেখানে নামমাত্র বিএনপির কার্যালয়ের নামে একটি সাইনবোর্ড লাগানো হয়। পরে স্থানীয় লোকজন বিষয়টি সংসদ সদস্যকে অবগত করেন।
স্থানীয়দের তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে সংসদ সদস্য শাহজাহান ওই স্থানটি পরিদর্শন করেন। ঘটনার সত্যতা পেয়ে তিনি নিজে উপস্থিত থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় নেতা-কর্মীদের নিয়ে ওই জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো ভেঙে দিয়ে সরকারি পাবলিক টয়লেটের জায়গাটি দখলমুক্ত করেন।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য শাহজাহানের উপস্থিতিতে অবৈধভাবে দখলকৃত সরকারি জায়গাটি দলের নেতা-কর্মী ও স্থানীয়দের নিয়ে আমরা দখলমুক্ত করেছি। দলের ত্যাগী নেতারা কখনো সংগঠন-বহির্ভূত এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়াবে না। দখলমুক্ত এই সরকারি জায়গাটি জনসাধারণের কাজে ব্যবহার করা হবে।’
সংসদ সদস্য শাহজাহান বলেন, ‘সরকারি জায়গা দখল করার সুযোগ কারও নেই। সরকারি জায়গায় সরকার যদি বরাদ্দ দেয় সেটি জনস্বার্থে ব্যবহার হবে। কোনোভাবে সেটিকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করা যাবে না। ব্যক্তি স্বার্থে সরকারি বা জনসাধারণের ব্যবহারের জায়গা দখল করে দলীয় পরিচয় ব্যবহার করার সুযোগ নেই।’
এ সময় তিনি সংশ্লিষ্ট প্রশাসনকে সরকারি ও পাবলিকের জায়গা দখল এবং দলীয় পরিচয়ের অপব্যবহারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মাধাইপুর গ্রামে বইছে উল্লাস ও উদ্দীপনার জোয়ার। বুধবার সন্ধ্যায় কাজল পাঁড়ে সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই আনন্দে মেতেছেন গ্রামের মানুষ। স্বজন, প্রতিবেশী ও শিক্ষার্থীরা ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন তাঁকে।
৯ মিনিট আগে
রাজবাড়ীর বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জমি প্রস্তুত করা থেকে শুরু করে বীজ, সার, কীটনাশক, সেচ, জ্বালানি ও শ্রমিকের মজুরি—সব ক্ষেত্রেই বাড়তি টাকা গুনতে হচ্ছে। বিশেষ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে সেচ ও জমি প্রস্তুতের খরচে। কৃষকদের অভিযোগ, জ্বালানি তেলের দাম লিটারে...
২৭ মিনিট আগে
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ শনিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা রাজধানীর ডেমরা, শনির আখড়া, জুরাইনসহ বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
৪৪ মিনিট আগে
বরিশালের মেহেন্দীগঞ্জের চিকিৎসাবঞ্চিত ও অবহেলিত চরাঞ্চলবাসীর দোরগোড়ায় পৌঁছেছে আধুনিক চিকিৎসাসেবা। নদীবেষ্টিত এই জনপদের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এসেছে অত্যাধুনিক ভাসমান হাসপাতাল-জাহাজ।
১ ঘণ্টা আগে