
ঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী বলেছেন, ‘মাহরীন চৌধুরী শুধু একজন শিক্ষকই নন, তিনি মানবতার এক মূর্তপ্রতীক। তিনি তাঁর মহান আত্মত্যাগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে শিখিয়ে গেছেন সাহসিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ। তিনি প্রমাণ করে গেছেন, শিক্ষকতা শুধু একটি পেশাই নয়, এটি সামাজিকতা ও মানবিকতার সঙ্গে সদা সমুজ্জ্বল একটি মহান ব্রত। এই মহীয়সী, অকুতোভয় এবং আত্মোৎসর্গকারী মাহরীন চৌধুরীর সমাধিতে আজকে আমরা শ্রদ্ধা নিবেদন করতে পেরে গর্বিত।’
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরীন চৌধুরীর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে বিজিবি কর্মকর্তা কর্নেল গোলাম রব্বানী এসব কথা বলেন। আজ শনিবার বেলা ১১টার দিকে বিজিবির রংপুর রিজিওন নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামে মাহরীন চৌধুরীর কবরে শ্রদ্ধা জানায়। এ সময় বিজিবির রংপুর, ঠাকুরগাঁও এবং নীলফামারীর উচ্চপদস্থ কর্মকর্তারা, রংপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং ঠাকুরগাঁও বর্ডার গার্ড উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কর্নেল গোলাম রব্বানী বলেন, প্রায় ২০ জন শিক্ষার্থীর প্রাণ বাঁচাতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন শিক্ষক মাহরীন চৌধুরী। তিনি শরীরের ৮০ ভাগ দগ্ধ হওয়ার পরও আপ্রাণ চেষ্টা করেছেন শিশুদের প্রাণ বাঁচানোর জন্য। তাঁর এই মহান আত্মত্যাগ, মানবিকতা, সাহসিকতা পুরা জাতিকে অনুরণিত করেছে।
উল্লেখ্য, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের পর শিশুদের বাঁচাতে গিয়ে প্রাণ হারান শিক্ষক মাহরীন চৌধুরী। গত মঙ্গলবার নীলফামারীর বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। মাহরীন চৌধুরী তাঁর নিজ গ্রামের বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৮ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৮ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে