
মধ্যরাত থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলা নীলফামারী। দৃষ্টিসীমা কম থাকায় ধীরগতি চলাচল করছে রেল ও সড়কপথে চলাচলকারী যানবাহনগুলো। ফলে গত দু-দিন ধরে এ অঞ্চলের ট্রেন ও দূরপাল্লার কোচগুলো এক থেকে দুই ঘণ্টা বিলম্বে চলাচল করছে। প্রয়োজনীয় দৃষ্টিসীমা না থাকায় দুপুর পর্যন্ত বন্ধ থাকছে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা।
নীলফামারী রেলওয়ের স্টেশন মাস্টার ওবায়দুল ইসলাম রতন আজকের পত্রিকাকে জানান, রাতের ঘন কুয়াশার কারণে ধীরগতিতে ট্রেন চলাচল করছে। এর ফলে ঢাকা, খুলনা ও রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তনগর ও মেইল ট্রেনগুলো এক থেকে দুই ঘণ্টা বিলম্বে নীলফামারীতে আসছে। আর এ কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। তবে কুয়াশা কেটে গেলে এবং ট্রেনগুলোর সাপ্তাহিক বন্ধের পরবর্তী দিবসে স্বাভাবিক নিয়মে চলাচল করবে।
সৈয়দপুর শহরের দূরপাল্লার নাবিল পরিবহনের কোচ কাউন্টার এজেন্ট রবিউল আউয়াল রবি আজকের পত্রিকাকে জানান, ঘন কুয়াশায় ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো সর্বনিম্ন দুই ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছেছে। এতে দূরপাল্লার এসব যাত্রীদের মধ্যে নারী ও শিশুরা ভোগান্তিতে পড়েছে। তবে দিনের বেলায় চলাচলকারী কোচগুলো শিডিউল অনুযায়ী চলাচল করছে।
সৈয়দপুর বিমানবন্দরের আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে বিমানবন্দর এলাকা। সকাল ৯টায় সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে দৃষ্টিসীমা ছিল মাত্র ২০০ মিটার। ফলে সাময়িকভাবে ফ্লাইট উঠানামা বন্ধ রয়েছে। ঘন কুয়াশা কেটে গিয়ে প্রয়োজনীয় দৃষ্টিসীমার আওতায় এলে স্বাভাবিক হবে ফ্লাইট চলাচল। আজ সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে তীব্র শীতের কারণে নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষ ভোগান্তিতে পড়েছে। তারা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছে। সরকারি ও বেসরকারিভাবে এখনো কম্বল ও শীতবস্ত্র বিতরণ শুরু হয়নি। বিশেষ করে জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার তিস্তা নদী অববাহিকার লোকজন বেশি কষ্ট পাচ্ছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে