
নেত্রকোনার দুর্গাপুরে মেয়েজামাইয়ের কুড়ালের আঘাতে সাহারা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত শাহেদ বিশ্বাস (৪৪) ও তাঁর মা ও তৃতীয় স্ত্রীকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের ফুলপুর নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহারা খাতুন ওই গ্রামের মোতালেবের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুরের কাকৈরগড়া ইউনিয়নের আবুল কাশেম বিশ্বাসের ছেলে শাহেদ বিশ্বাসের সঙ্গে সাহারা খাতুনের মেয়ে কুলসুমার বিয়ে হয়। বিয়ের পর থেকে ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়িতে থাকতেন শাহেদ। প্রায় দেড় বছর আগে তাঁর প্রথম স্ত্রী মারা যান। এরপর আরও দুটি বিয়ে করেন তিনি।
প্রথম স্ত্রীর ওয়ারিশি সম্পত্তির পাওনা নিয়ে শাহেদের সঙ্গে শাশুড়ি সাহারা খাতুনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শনিবার রাতে শাশুড়ির সঙ্গে শাহেদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কুড়াল দিয়ে আঘাত ও গলা টিপে সাহারা খাতুনকে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে।
পরে স্থানীয়রা শাহেদ বিশ্বাসকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহেদ বিশ্বাস, তাঁর মা শাহেরা খাতুন (৫৫) ও তৃতীয় স্ত্রী তাসলিমা আক্তারকে (২৭) আটক করে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডের মূল অভিযুক্তসহ আরও দুজনকে আটক করা হয়েছে। তাঁদের থানায় নেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হচ্ছে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ওসি আরও বলেন, মরদেহের পাশ থেকে একটি কুড়াল উদ্ধার করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহগুলো কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়। রাত সাড়ে ১০টার দিকে চারজনের মরদেহ কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় দেবাশীষের ভাড়া বাসায় পৌঁছায়। পরে আফসানা শারমীন ও আকরাম হোসেনের মরদেহ তাঁর শ্বশুরবাড়ি থানা পাড়ায় নেওয়া হয়।
৩১ মিনিট আগে
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৯৮ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছিলেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৪১ হাজারের বেশি ভোট।
৬ ঘণ্টা আগে
ফেনী সদরের মোহাম্মদ কাওছার ও ফৌজিয়া আক্তার ইভার ঘর আলো করে এসেছিল মোহাম্মদ সাইফান। পরিবারের প্রথম সন্তাকে নিয়ে বুনছিলেন কত স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। হামে আক্রান্ত হয়ে প্রায় ২১ দিনের লড়াই শেষে হার মানে সাইফান।
৬ ঘণ্টা আগে
১০০ শয্যাবিশিষ্ট ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসকের তীব্র সংকটের মধ্য দিয়ে চলছে চিকিৎসাসেবা। হাসপাতালটিতে অনুমোদিত ৬৬টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১৩ জন। ৫৩টি পদই শূন্য রয়েছে। এর মধ্যে ২১ বিষয়ের চিকিৎসক পদে কর্মরত নেই একজনও।
৭ ঘণ্টা আগে