নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার সময় মনির মিয়া (১৬) নামে এক মৎস্য শিকারির মৃত্যু হয়েছে। রোববার (১৩ অক্টোবর) বিকেলে রায়পুরা উপজেলার চানপুর ইউনিয়নের মেঘনা নদীর নয়াচরে এ ঘটনা ঘটে।
চানপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য মো. আলমাছ খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মনির মিয়া চানপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে।
নিহতের স্বজন মোবাশ্বির বিন মোস্তফা কামাল জানান, মনির ব্যাটারিচালিত ইলেকট্রিক শক ডিভাইসের সাহায্যে মেঘনা নদীতে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নদীতে পড়ে যান। এ সময় সঙ্গে থাকা তিনজন মৎস্য শিকারি তাঁকে উদ্ধার করে ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, কিছু মৎস্য শিকারি পানিতে ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরেন। এভাবে মাছ ধরা যেমন ঝুঁকিপূর্ণ এবং এতে মাছের পোনা মরে যাওয়াসহ ও ডিম নষ্ট হয়ে যায়। এ পদ্ধতিতে ধরা মাছের প্রকৃত স্বাদও থাকে না।

চাঁদপুরের ফরিদগঞ্জে গৃহবধূ জাহেদা আক্তার মিশু (২০) হত্যা মামলায় মো. সুজন খান (৩১) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৬ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রামে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে গ্রাহকেরা...
১০ মিনিট আগে
ফেনীর দাগনভূঞায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গেছে। এতে বাসের নিচে চাপা পড়ে ফাতেমা আক্তার সুরাইয়া (১২) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনা আহত হয়েছে বেশ কয়েকজন স্কুলশিক্ষার্থী ও পথচারী।
১১ মিনিট আগে
চট্টগ্রামে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণী দাখিল না করে তথ্য গোপনের মামলায় টেকনাফের হৃীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল হুদাকে ৫ কোটি ৩৬ লাখ ৮২ হাজার ৫৩৭ টাকা জরিমানা ও তিন বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
১৪ মিনিট আগে