
‘স্টপ রিভার পলুশন, সেভ লাইভস’—এই বার্তা সামনে রেখে নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রম এক সাঁতার প্রতিযোগিতা। নদীদূষণ ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে এ আয়োজন করে রায়পুরা রানার্স কমিউনিটি।
আজ শনিবার সকাল ১০টায় রায়পুরা উপজেলার পান্থশালা ঘাট, ফকিরারচর ও রংপুর গ্রামের মেঘনার তীর থেকে প্রতিযোগীরা একযোগে সাঁতার শুরু করেন। নদীর বিশাল জলরাশিতে তৈরি হয় এক ভিন্নধর্মী উৎসবের আয়োজন।
রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে তিন ক্যাটাগরিতে তিনজন নারী প্রতিযোগীসহ ৫৫ জন সাঁতারু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। দেশের বিভিন্ন জেলা থেকে আগত দর্শনার্থীদের অংশগ্রহণে নদীর পাড়জুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। ঢাকঢোল ও করতালির শব্দে মুখরিত হয়ে ওঠে মেঘনার পাড়। নদীপাড়ে এমন আয়োজন স্থানীয়দেরও ব্যাপক উৎসাহিত করে।
সাঁতারুদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। নদীতে সার্বক্ষণিক মোতায়েন রাখা হয় ১০টি নিরাপত্তা নৌকা এবং ৪৫ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপর রয়েছেন।

আয়োজক কমিটির রায়পুরা রানার্স কমিউনিটির ফাউন্ডার সবুজ সিকদার বলেন, এই প্রতিযোগিতায় দেশি-বিদেশি মিলিয়ে মোট ৫৫ জন সাঁতারু অংশগ্রহণ করেন। এর মধ্যে ৫ কিলোমিটার বিভাগে ২২ জন, ২ কিলোমিটার বিভাগে ২৭ জন এবং ৭৫০ মিটার বিভাগে ৭ জন অংশ নেন।
তিনি আরও বলেন, ‘আমরা চাই নদী রক্ষার বার্তাটি ছড়িয়ে দিতে। পাশাপাশি রায়পুরাকে দেশ-বিদেশে পরিচিত করাই আমাদের লক্ষ্য। সামনের বছরগুলোতে আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা আছে।’
রায়পুরা উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিক সংগঠনগুলোর সম্মিলিত প্রচেষ্টায় সাঁতার প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। আয়োজকেরা আশাবাদী, এই আয়োজন ভবিষ্যতে রায়পুরাকে পরিচিত করে তুলবে নদী সংরক্ষণের উদাহরণ হিসেবে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে