
শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটেছে। বিনা মূল্যে বই বিতরণ থেকে শুরু করে উপবৃত্তি প্রদান, তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণসহ শিক্ষার উন্নয়নে সরকার ব্যাপক ভূমিকা রাখছে। মনোহরদী-বেলাবতে প্রায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আমি নতুন ভবন করে দিয়েছি।’ বাকিগুলোতে পর্যায়ক্রমে ভবন করে দেওয়া হবে বলে জানান তিনি।
আজ বুধবার নরসিংদীর মনোহরদী পাঁচকান্দি ডিগ্রি কলেজের প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, ‘আমরা ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট নাগরিক হতে হবে। শিক্ষকেরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর। এ জন্য শিক্ষকের সততা, নিষ্ঠা, আন্তরিকতা সবার আগে জরুরি।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার মাধ্যমেই শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটে। তাই তাদের প্রতিভার বিকাশ ঘটাতে শিক্ষকদের ভূমিকা সবার আগে। পিতা-মাতা আমাদের জীবনদান করেন ঠিকই, শিক্ষকেরা সেই জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করেন।’
পাঁচকান্দি ডিগ্রি কলেজের সভাপতি আব্দুল কাদির মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খান, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম ভূঁইয়া, গোতাশিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল বরকত রবিন প্রমুখ।

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পসংলগ্ন নদীর ঘাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
২ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি মেছোবিড়াল উদ্ধার করতে গিয়ে বন বিভাগের প্রস্তুতি ও তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত সরঞ্জাম ও কার্যকর উদ্ধার পরিকল্পনা ছাড়াই বন বিভাগের কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছান। শেষ পর্যন্ত উদ্ধার অভিযান ব্যর্থ হলে আতঙ্কিত জনতার পিটুনিতে প্রাণ হারায়...
৪ মিনিট আগে
নাটোরের লালপুরে মুরগির খামারে শেয়ালের উপদ্রব বন্ধ করতে নিজের তৈরি বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে জিয়ারুল ইসলাম (৩০) নামে এক তরুণ খামারির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের রসুলপুর মৌজার কয়লার...
৬ মিনিট আগে
প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকির কারণে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে বান্দরবানের থানচি উপজেলার থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল ৩০ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
৮ মিনিট আগে