নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ব্যবসায়ী প্রার্থীদের প্রাধান্য বেশি বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। এই সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য বিশ্লেষণ করে আজ বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ কথা বলা হয়।
আগামী রোববার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট হবে। মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনে ১৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এ নির্বাচনে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তিনজন প্রার্থীর তথ্য না পাওয়ায় ১৮৬ জন প্রার্থীর তথ্য বিশ্লেষণ করেছে সুজন।
সুজন বলছে, নারায়ণগঞ্জে এবার উচ্চশিক্ষিত প্রার্থীদের অংশগ্রহণ আগের চেয়ে বেশি। তবে নির্বাচনে ব্যবসায়ী প্রার্থীদের প্রাধান্য বেশি। প্রার্থীরা সম্পদের যে তথ্য দিয়েছেন, তা প্রকৃত চিত্র নয়। ১২ শতাংশ প্রার্থীর আয়ের কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রার্থীরা তাঁদের হলফনামায় যেসব তথ্য দিয়েছেন, সেগুলো বিস্তারিত নয় বলে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার জানিয়েছেন। তিনি বলেন, ‘হলফনামার যে ছক, তা সঠিক নয়। এতে পরিবর্তন আনতে হবে। হলফনামাগুলো অত্যন্ত দুর্বল। অনেক প্রার্থীই অনেক তথ্য দেননি। এতে মনোনয়ন বাতিল হওয়ার কথা।’
বদিউল আলম বলেন, ‘অনেকে করের প্রত্যয়নপত্র দিয়েও পার পেয়ে গেছেন। কিন্তু এটাও গ্রহণযোগ্য নয়। নির্বাচন কমিশন হয় এদিকে নজরই দিচ্ছে না, কিংবা দায়সারা গোছের কাজ করছে। মানুষকে তথ্য জানানো তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।’
সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান আচরণবিধি লঙ্ঘন করলেও তা শাস্তিযোগ্য অপরাধ নয় বলে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য ‘বোধগম্য নয়’ বলে মত দেন বদিউল আলম মজুমদার।

নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তাঁকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্বাস্থ্য সহকারীরা। তবে অভিযোগ অস্বীকার করে আবু হেনা মোস্তফা কামাল বলেন, একটি কুচক্রী মহল আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশে এসব ম
১ মিনিট আগে
গত ১৩ অক্টোবর সকালে শিশুটি শুকুর আলী মণ্ডলের বাড়িতে যায়। বাড়িটি নির্জন হওয়ায় সেখানকার সিঁড়িতেই শুকুর আলী শিশুটিকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির কান্না শুনে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। তাঁরা শিশুটিকে শুকুর আলীর কাছ থেকে উদ্ধার করে তার মাকে খবর দেন।
৯ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবের শ্রীনগরে টাকা ও ইয়াবা সরবরাহ নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে শিকলে বেঁধে রেখেছিলেন হাকিম মিয়া। পরে ইউপি সদস্য মানিক মিয়া লোকজন নিয়ে তাঁদের ছাড়িয়ে নেন বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুজনকে পায়নি।
১০ মিনিট আগে
প্রকল্প পরিচালকের ভাষ্য অনুযায়ী, বুধবার দুপুরে তাঁর কক্ষে ঢুকে মিন্টু চলমান একটি দরপত্র তাঁকে দেওয়ার দাবি জানান। দরপত্রটি ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থায় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) আহ্বান করা হয়েছে। নিয়ম অনুযায়ী মূল্যায়নের মাধ্যমে যোগ্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হবে বলে তিনি
১৯ মিনিট আগে