Ajker Patrika

নারায়ণগঞ্জে চলন্ত গাড়িতে বিএনপি কর্মীদের লক্ষ্য করে মোটরসাইকেল থেকে গুলি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ৩১
নারায়ণগঞ্জে চলন্ত গাড়িতে বিএনপি কর্মীদের লক্ষ্য করে মোটরসাইকেল থেকে গুলি
মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আমির হোসেনের গাড়িতে গুলি লেগে ক্ষতিগ্রস্ত হয়। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্বাচনী প্রচার শেষে গাড়িতে করে বাড়ি ফেরার পথে সাবেক এক ছাত্রদল নেতা ও ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে আড়াইহাজার বাজারের অদূরে সড়কের ওপর এ ঘটনা ঘটে।

গাড়িতে ছিলেন মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আমির হোসেন। তিনি পেশায় ব্যবসায়ী। তাঁর বাড়ি মাহমুদপুরের শ্রীনিবাসদী গ্রামে। তাঁর সঙ্গে ছিলেন ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর রহমান।

বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন। ওসি জানান, গাড়িটি আমির হোসেনের। তিনি গাড়িটি চালাচ্ছিলেন। সাদেকুর রহমান পাশের সিটে ছিলেন।

এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

যুবদল নেতা সাদেকুর রহমান জানান, সারা দিন মাহমুদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালিয়েছেন তাঁরা। প্রচারণা শেষে আড়াইহাজার বাজারে গাড়ির ‘টিভি মনিটর’ মেরামত করেন।

তিনি আরও বলেন, ‘মনিটর ঠিক করে বাড়ি ফেরার পথে আড়াইহাজার থানা থেকে আধা কিলোমিটার দূরে গোপালদী-মাহমুদপুর বাইপাস সড়কে একটি মোটরসাইকেল থেকে চলন্ত অবস্থায় দুজন যুবক গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। রানিং অবস্থায় থাকায় ভাগ্যক্রমে গুলি আমাদের গায়ে লাগেনি।’

এ বিষয়ে ওসি আলাউদ্দিন বলেন, মৌখিক অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। গাড়িটি হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যেভাবে প্রথম শিকারটি ধরেছিলেন কুখ্যাত এপস্টেইন ও তাঁর প্রেমিকা গিলেইন

‘আমাকে বিয়ে করো’, এপস্টেইনকে বলেছিলেন প্রিন্স অ্যান্ড্রুর স্ত্রী, টাকাও ধার চেয়েছিলেন

কুখ্যাত এপস্টেইনের বাড়িতে চার দিন ছিলেন নরওয়ের হবু রানি

বান্দরবানে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর নিহতের তিন বছর, সেনাবাহিনীর শ্রদ্ধা

কাবাঘরের গিলাফ পাঠানো হয়েছিল কুখ্যাত এপস্টেইনের কাছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত