
নারায়ণগঞ্জ শহরের সুগন্ধা প্লাস রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক। উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের বাজার কর্মকর্তাসহ জেলা পুলিশের একটি দল।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন জানান, নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে শহরের চাষাঢ়ায় অবস্থিত সুগন্ধা প্লাস রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাসি গ্রিল, টিকা, কাবাব রাখা ও কয়েক দিনের বাসি খাবার ফ্রিজ করে সংরক্ষণের দায়ে সুগন্ধা প্লাস রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রংপুর বিভাগে জ্বালানি তেল পরিবহনের সঙ্গে যুক্ত এক ট্যাংক-লরির চালকসহ তিন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন।
২ মিনিট আগে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে রুস্তমপুর ইউনিয়নের লামারবাজার তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিস-সংলগ্ন মাঠে সচেতন গোয়াইনঘাটবাসীর ব্যানারে এ মানববন্ধন হয়।
৮ মিনিট আগে
পাবনায় হঠাৎ করে বেড়েছে হামের প্রাদুর্ভাব। এ রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। গত ২৪ ঘণ্টায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া নতুন সাতজন রোগীসহ চিকিৎসাধাীন রোগীর সংখ্যা ২৭। টিকা নেওয়া সত্ত্বেও এত শিশু আক্রান্ত হওয়ায় টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
১৫ মিনিট আগে
বাগেরহাটের চিতলমারীতে বিশ্বাস ও শেখ বংশের মধ্যে সংঘর্ষ ও হামলায় ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারকে খাদ্যসহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। আজ রোববার (২৯ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের হাতে এ খাদ্যসহায়তা তুলে দেন।
৩৩ মিনিট আগে