
মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ও তাঁর ও সহযোগীসহ সংগঠনটির সঙ্গে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব–১১। গত সোমবার ও মঙ্গলবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ময়মনসিংহ শহরে অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় নাশকতার ষড়যন্ত্রের মামলা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— আরসার কমান্ডার আতাউল্লাহ (৪৮), সেকেন্ড ইন কমান্ড মোস্তাক (৬৬), মনিরুজ্জামান (৩৩), সলিমুল্লাহ (২৭), মোসা. আসমাউল হুসনা (২৩), আসমত উল্লাহ(২৪), মো. হাসান (৪৩), মোসা. শাহিনা(২২) এবং ১৫ ও ১৭ বছর বয়সী দুই কিশোর-কিশোরী।
এদের মধ্যে মনিরুজ্জামান সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী আবাসিক এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার চর আলগী এলাকায়। তার বাবার নাম আতিকুল ইসলাম। বাকিরা সবাই রোহিঙ্গা।
র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. ক. আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাবে দুটি দল গত রোববার (১৬ মার্চ) ভোররাতে মময়মনসিংহের নতুন বাজার মোড় থেকে চারজনকে এবং গতকাল সোমবার রাতে (১৭ মার্চ) সিদ্ধিরগঞ্জের ভুমিপল্লী আবাসিক এলাকায় ভূমিপল্লী টাওয়ার থেকে আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীসহ ছয় জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে মোট ৫১ লাখ ৩৯ হাজার ১০০ নগদ টাকা, ইউএস ডলার ও মালয়েশিয়ার রিঙ্গিতসহ অন্যান্য কিছু বৈদেশিক মুদ্রা, আরসার কমবাট ইউনিফর্ম, মোবাইল ফোন, চাকু, স্টিলের চেইন ও ঘড়িসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়। পরে থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারের পর আরসার প্রধানসহ দশজনের বিরুদ্ধে মামলা করে র্যাব তাঁদের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আজ গতকাল মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার দুটি মামলায় ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়। জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মঈনউদ্দিন কাদির ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান এতথ্য জানান।

আদালতের পাবলিক প্রসিকিউটর খোরশেদ আলম মোল্লা বলেন, আসামিরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায় নাশকতামূলক অপরাধ কর্মকাণ্ড সংগঠিত করার জন্য গোপন বৈঠক করে আসছিল। র্যাব ও পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে।
র্যাব ১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, আসামিররা বিভিন্ন নাশকতার ষড়যন্ত্র করেছিল। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ মামলা তদন্ত করছে।
এর আগে রোববার ভোররাতে ময়মনসিংহ নগরীর নতুন বাজার মোড়ের বহুতল ভবন গার্ডেন সিটির ১০ তলার ‘এ’ ব্লক থেকে চারজনকে আটক করে র্যাব। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। এসময় তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। ভবনের অন্য বাসিন্দারা জানান, ওই চারজনের সঙ্গে দুটি শিশুও ছিল। তারা ভুয়া পরিচয় ব্যবহার করে কিছুদিন ধরে ‘এ’ ব্লক ফ্ল্যাটে বসবাস করছিল।
২০২২ সালের জানুয়ারিতে আতাউল্লাহর ভাই শাহ আলীকে কক্সবাজারের উখিয়ার রোহীঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)। তিনি চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার দেওয়ান বাজার এলাকার স্থায়ী ঠিকানায় বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়েছিলেন। রোহিঙ্গা ক্যাম্পে হত্যা, চাঁদাবাজি ও অপহরণের সঙ্গে আরসার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
২০১৭ সলে ১৫ আগস্ট আরসা বিদ্রোহীরা মিয়ানমারের রাখাইনে একযোগে ২৪টি পুলিশ পোস্ট এবং ৫৫২তম লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন সেনাঘাঁটিতে সমন্বিত আক্রমণ শুরু করে। এতে অন্তত এক ডজন সামরিক ব্যক্তি নিহত হন। এরপর জান্তা সরকার রাখাইনে একযোগে অভিযান শুরু করে; গণহত্যা চালায়। লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এখন ১২ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া, টেকনাফের বিভিন্ন ক্যাম্পে বসবাস করছে।
আরসা রাখাইনে রোহিঙ্গাদের জন্য স্বাধীন রাষ্ট্র গঠনসহ বিভিন্ন অধিকারের কথা বললেও এই সংগঠনকে সমর্থনের বিষয়ে রোহিঙ্গাদের মধ্যে বিভক্তি আছে।
টেকনাফ ও উখিয়াতে রোহিঙ্গা ক্যাম্পে হত্যা, ডাকাতি ও মাদক ব্যবসায় আরসার ইন্ধন রয়েছে বলে অভিযোগ রয়েছে। রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যার অভিযোগও আছে আরসার বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, মেলা উপলক্ষে আশপাশের গ্রামগুলোতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। আত্মীয়স্বজনদের মিলনমেলায় পরিণত হয় এ আয়োজন। ঘোড়দৌড় ছাড়াও মেলায় ছিল ম্যাজিক শো, নাগরদোলা ও নৃত্যানুষ্ঠান, যা দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ যোগ করে।
২২ মিনিট আগে
চুয়াডাঙ্গায় এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে খোরশেদ আলম নামের ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি উত্তরপাড়া থেকে তাঁকে আটক করে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। খোরশেদ আলম চুয়াডাঙ্গা জীবননগর বাসস্ট্যান্ডপাড়ার...
২৫ মিনিট আগে
সিলেট সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর নাছিমা হক খানের বিরুদ্ধে আনীত গুরুতর অভিযোগ তদন্তে চরম দীর্ঘসূত্রতার অভিযোগ উঠেছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে মাত্র ১৫ কার্যদিবসের মধ্যে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ থাকলেও দীর্ঘ পাঁচ মাস অতিবাহিত হওয়ার পরও আলোর মুখ দেখেনি কোনো....
৩০ মিনিট আগে
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের টুবিয়া গ্রামে ৩০০ বছর ধরে ঠায় দাঁড়িয়ে আছে দারোগা বাড়িটি। কালের সাক্ষী এই ভগ্নপ্রায় বাড়ির দেয়াল বেয়ে এখন উঠে গেছে বট, অশ্বত্থের গাছ। দরজা, জানালার পাল্লা খুলে পড়েছে, খসে গেছে পলেস্তারা। তারপরও ব্রিটিশ আমলে নির্মিত বাড়িটি এর কাঠামো, নকশা আর পরিবেশের কারণে এখনো...
১ ঘণ্টা আগে