
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করতে গিয়ে হাজারো সমর্থকের ঘেরাওয়ের মুখে পড়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের দেওভোগ এলাকায় আইভীর বাড়িতে সদর মডেল থানা পুলিশ অভিযানে যায়।
পুলিশ সদস্যরা আইভীর বাড়িতে প্রবেশ করার পরপরেই বিপুল সংখ্যক সমর্থক ও দেওভোগ অঞ্চলের বাসিন্দারা বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে।
এসময় ‘দল যার যার, আইভী আপা সবার’, ‘আইভী আপার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’ স্লোগান দিতে থাকেন শত শত নারী পুরুষ।
নাম প্রকাশ না করার শর্তে জেলা পুলিশের শীর্ষ এক কর্মকর্তা বলেন, বিক্ষোভের কারণে অভিযান চালানো পুলিশ সদস্যরা বাড়ির বাইরে অবস্থান করছেন। তাদের নিরাপদে নিয়ে আসার জন্য যৌথবাহিনীর টিম ঘটনাস্থলে যাচ্ছে।

চট্টগ্রাম নগরীতে ‘মোবাইল ফোন সেট নিয়ে বিরোধের জেরে’ প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম মো. সাকিব (২৪)। তাঁর বাড়ি চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি এলাকায়।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইয়াবাসহ আটক এক যুবক হাতকড়া নিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
বান্দরবানের থানচির নাফাখুম জলপ্রপাতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে উটিং মারমা নামে ৮ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তল্লাশি চালাচ্ছেন। আগামীকাল সকালে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করবে।
৪ ঘণ্টা আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমানের ওপর হামলার পর তাঁকে ফের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এর আগে ৬ আগস্ট হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তাঁর কাছে ১৫ হাজার ডলার চাঁদা দাবি করেছিল সন্ত্রাসীরা। ১৪ আগস্টের মধ্যে ওই অর্থ পরিশোধের সময়সীমা বেঁধে
৪ ঘণ্টা আগে