
ইসলামের নাম দিয়ে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, ইসলাম ধর্ম তাদের সমর্থন করে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
আজ বুধবার সকালে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
শামীম ওসমান বলেন, ‘ইসলামের নাম দিয়ে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, ইসলাম ধর্ম তাদের সমর্থন করে না। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে সম্মিলিতভাবে অশুভ শক্তির মোকাবিলা করতে হবে। বঙ্গবন্ধুকন্যা যত দিন বেঁচে থাকবেন, তত দিন এই দেশে সাম্প্রদায়িক অশুভ শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।’
নারায়ণগঞ্জকে সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা হিসেবে উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘এই নারায়ণগঞ্জে একসঙ্গে মুসলিম কবরস্থান, খ্রিষ্টান কবরস্থান, শ্মশান ও মেনন ধর্মের সমাধিস্থল পাশাপাশি রয়েছে। আমরা বেঁচে আছি একসঙ্গে, মৃত্যুর পরেও একই স্থানে আমাদের সমাধি। নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক শক্তি কখনো সফল হতে পারেনি। ভবিষ্যতেও পারবে না। এখানে কেউ সাম্প্রদায়িক কিছু করার চিন্তা করলে তাদের ছাড় দেওয়া হবে না।’
এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক, জেলা পূজা উদ্যাপন পরিষদের সদস্য প্রবীর কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

নাম ২৫০ শয্যার হাসপাতাল, অথচ জনবলকাঠামো এখনো আটকে আছে ১০০ শয্যাতেই। ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩০৪টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত মাত্র ১৫০ জন। চিকিৎসকদের ৮৮টি পদের ৬৯টিই শূন্য। এর মধ্যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার ও অ্যানেসথেটিস্টের কোনো পদেই নেই কর্মরত চিকিৎসক।
৩ ঘণ্টা আগে
দখলের উদ্দেশ্যে হামলা ও ভাঙচুরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাজধানীর মিরপুর ১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে আবার চিকিৎসাসেবা চালু হয়েছে। গত দুই দিন ফটকের সামনে ত্রিপল টানিয়ে শুধু টিকাদান কার্যক্রম চালানো হলেও গতকাল সোমবার একটি কক্ষ পরিষ্কার করে সেখানে টিকাদানের পাশাপাশি অন্যান্য স্বাভাবিক
৩ ঘণ্টা আগে
সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ধান ক্ষতিগ্রস্ত হওয়ায় গবাদিপশুর খাদ্যের তীব্র সংকটে পড়েছেন কৃষকেরা। তাঁরা বন্যার মধ্যে কোনোমতে ধান কেটে ঘরে তুলতে পারলেও খড় তুলতে পারেননি। ফলে গরু-মহিষের খাদ্যের জোগান নিয়ে কৃষকেরা বিপাকে পড়েছেন।
৩ ঘণ্টা আগে
রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজারে প্রকাশনা সংস্থা দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) একটি বিক্রয়কেন্দ্রে স্থানীয়দের বিরুদ্ধে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আমিনুল ইসলাম ও হুমায়ুন কবীর নামে প্রকাশনা সংস্থাটির দুই বিক্রয় কর্মীকে তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ পাওয়া গেছে...
৪ ঘণ্টা আগে