নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুর রহমানের আদালতে জামিন ও ডিভিশনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে ডিভিশনের আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান মাসুম বলেন, ‘আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ডিভিশনের বিষয়ে একমত হয়েছেন। আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেছেন। আদালত তাঁকে প্রতিমন্ত্রী মর্যাদায় কারাগারে ডিভিশন প্রদান করেছেন।’
আরেক আইনজীবী আওলাদ হোসেন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আইভী তাঁর নিজ বাড়িতে অবস্থান করেছেন। তিনি এই আন্দোলনের বিরুদ্ধে কখনই মাঠে নামেননি। যাঁরা নেমেছেন, প্রকাশ্যে গুলি চালিয়েছেন, সেই শামীম ওসমানকে নির্বিঘ্নে দেশ ছাড়তে সুযোগ করে দেওয়া হয়েছে। আর গ্রেপ্তার করা হয়েছে আইভীকে।
এর আগে শনিবার ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ চুনকা কুটির থেকে সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁর বাসায় গেলে স্থানীয় লোকজন তাদের ঘেরাও করে রাখে। পরে তাঁকে সিদ্ধিরগঞ্জ থানার মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে চারটি হত্যা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে