
নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী নেতা–কর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় ১৫ আগস্টে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন তাঁরা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে এ শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন নেতা–কর্মীরা। পরে মেয়র আইভী শহরের ২ নম্বর রেলগেট এলাকায় ভেঙে ফেলা বঙ্গবন্ধু চত্বর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কোনো বক্তব্য না রেখে দ্রুত নগর ভবনে চলে যান।
এ সময় নগরীর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির, যুবলীগ নেতা কামরুল হুদা বাবুসহ দলীয় নেতা–কর্মী উপস্থিত ছিলেন।

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৮৩ লাখ ২২ হাজার ৩৭১ টাকার সম্পদ অর্জনের অভিযোগে পুলিশ পরিদর্শক মো. ফখরুদ্দীন ভূঞা ও তাঁর স্ত্রী জাহানারা খানমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ময়মনসিংহে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়েছে।
৭ মিনিট আগে
বিকাশ বগুড়া থেকে জয়পুরহাট শহরের পূর্ব বাজারে তাঁর দুলাভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কড়াই ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিকাশের মৃত্যু হয়।
১০ মিনিট আগে
বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা। এ আয়োজন মাদকমুক্ত রাখতে তৎপর প্রশাসন। তারই অংশ হিসেবে লালন আখড়াবাড়ির মেলার মাঠে অভিযান চালিয়ে গাঁজা সেবনের প্রায় দুই হাজার কলকে জব্দ করেছে পুলিশ। জব্দ করা কলকেগুলোর মূল্য দুই
১২ মিনিট আগে
৪৫ তম বিসিএসে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চূড়ান্ত সুপারিশ পেয়েও গেজেট থেকে বাদ পড়া প্রার্থীরা পুনঃগেজেট প্রকাশের দাবি জানিয়েছেন। আগামী শনিবার সকাল ১০টার মধ্যে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত না এলে আত্মাহুতির মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
১৬ মিনিট আগে