
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মাতোয়ারা গোটা বিশ্ব। নিজ নিজ পছন্দের দলের সমর্থনে নানা আয়োজনে মেতেছেন ভক্তরা। বাংলাদেশের বেশির ভাগ দর্শক আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের সমর্থক। এর বাইরে ফ্রান্স, জার্মানি, স্পেন, ইংল্যান্ড, পর্তুগালের সমর্থকও চোখে পড়ে। এবার দেখা মিলেছে ডাচ ফুটবল ভক্তের, যিনি ডাচ পতাকা ও জার্সি দিয়ে ঘর সাজিয়েছেন। ঘরেই বানিয়েছেন প্রতীকী মাঠ।
মোহাম্মদ বদরুদ্দোজা লস্কর (৪২) নামের ওই ডাচ ভক্ত নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইল এনায়েতনগর এলাকার স্থানীয় বাসিন্দা। তিনি পেশায় সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তা। বর্তমানে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় অ্যাকাউন্টস অফিসার হিসেবে কর্মরত আছেন। শত ব্যস্ততার মাঝেও ফুটবলকে মনেপ্রাণে ভালোবাসেন তিনি। ফুটবলে তাঁর প্রিয় দল হল্যান্ড বা নেদারল্যান্ডস।
নিজ ঘরের ভেতরে বদরুদ্দোজা লস্কর তৈরি করেছেন ৮ ফুট ও ১২ ফুটের প্রতীকী মাঠ। তাঁর ঘরে ১৯৮৮ সাল থেকে এ পর্যন্ত হল্যান্ডের সব রকমের জার্সি ও টি-শার্ট সংরক্ষিত আছে। এ ছাড়া আছে হল্যান্ডের কাপ (কালো, নীল), প্র্যাকটিস কিট, হল্যান্ডের পানির পট, হল্যান্ডের পানির মগ, হল্যান্ডের প্লেট, হল্যান্ডের বল, হল্যান্ডের চাবির রিংসহ আরও অনেক টুকিটাকি জিনিস।
বদরুদ্দোজা লস্কর জানান, শৈশব থেকেই ফুটবলকে ভালোবাসেন। খেলা বুঝতে শেখার পর থেকেই তিনি হল্যান্ডের সমর্থক। কেননা, ওই সময়টাতে হল্যান্ড ফুটবল দল ইউরো কাপ জয়ী হয়। ১৯৮৮ সালে হল্যান্ডের সেই ইউরো কাপ জয় এখনো তাঁকে আবেগতাড়িত করে। হল্যান্ডের রুড হুলিট, মার্কো ভ্যান বাস্তেন, ফ্রাংক রাইকার্ড, রোনাল্ড কোয়েম্যান, রোনাল্ড ডি বোয়ের তাঁর প্রিয় খেলোয়াড়।
বদরুদ্দোজা লস্কর আরও জানান, ২০১০ সালে আর জে রোবেন, ভ্যান পার্সি, ওয়েসলি স্লাইডাররা হল্যান্ডকে ফাইনালে তোলে। কিন্তু ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের সেই হার আজও ব্যথিত করে তাঁকে।
চার সদস্যের পরিবার লস্করের। নিজে হল্যান্ডের সমর্থন করলেও পরিবারের অন্য সদস্যরা ভিন্ন দলের সমর্থক। তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস মিলির প্রিয় দল আর্জেন্টিনা। অন্যদিকে ১০ বছরের বড় ছেলে আমির হামজা লস্করের প্রিয় দল জার্মানি।
লস্কর বলেন, ‘ফুটবলে সবচেয়ে শক্তিশালী দিক ডিফেন্স। বর্তমান দলে ভ্যান ডাইকের মতো বিশ্বসেরা ডিফেন্ডার আছেন। এর সঙ্গে আছেন ডি লিট, নাথান আকে, ড্যাম্ফ্রাইস, মালাসিয়ার মতো বিশ্বের নামীদামি ডিফেন্ডাররা। মাঝমাঠে আছেন বিশ্বসেরা ফ্রাঙ্ক ডি ইয়ং, ডি রুন, কোমপেয়ারসের মতো খেলোয়াড়েরা। স্ট্রাইকিংয়ে আছেন মেমফিস ডেপাই, গেগপো, নুয়া ল্যাং। এই দলে বিশ্বকে চমক দেখানোমাত্র ১৯ বছর বয়সী সিমন্সও আছেন। যিনি একাই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারবেন। তাই আশা করছি, এবার সিমন্সই হবেন বিশ্বকাপের সেরা তরুণ প্লেয়ার।’

গাজীপুরের কোনা বাড়ি এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৫টায় মহানগরীর কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় আগুনের সূত্রপাত হয়।
৮ মিনিট আগে
যাত্রাবাড়ী মোড়ে দায়িত্ব পালনের সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা এক নারীর চিৎকার শুনে দেখতে পান, এক ব্যক্তি ছিনতাই করে দৌড়ে পালাচ্ছেন। পরে পুলিশ সদস্যরা ধাওয়া করে তাঁকে আটক করেন। আটকের পর সেলিমকে তল্লাশি করেও তাঁর কাছে স্বর্ণের কানের দুলটি পাওয়া যায়নি। পরে জিজ্ঞাসাবাদে তিনি দুলটি গিলে ফেলার...
৯ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) টিএসসিতে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে রসায়ন বিভাগের অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছেন।
৯ ঘণ্টা আগে
৫৩ হাজার ১০৯ একর সংরক্ষিত বনাঞ্চল আর পাহাড়ঘেরা মৌলভীবাজারে করাতকলের ছড়াছড়ি। বৈধ করাতকলের পাশাপাশি গড়ে উঠেছে অবৈধ করাতকল, যেখানে দিন-রাত চেরা হচ্ছে সামাজিক বনায়ন ও বন থেকে চোরাই পথে কেটে আনা গাছ। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কৃষিজমিতেও স্থাপন করা হচ্ছে করাতকল।
৯ ঘণ্টা আগে