
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সবকিছু ছাপিয়ে জয় পেয়েছেন সেলিনা হায়াৎ আইভী। টানা তিনবারের মতো প্রাচ্যের ডান্ডির মেয়র হলেন তিনি। এখন চলছে ভোটের ফলাফল কাটাছেঁড়া।
প্রার্থীদের মধ্যে কে কত ভোট পেলেন, তা জানা গিয়েছিল রোববার রাতেই। নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের ভোটের হিসাবই দিনভর আলোচনায়। তবে নাসিক নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের চূড়ান্ত ফলাফলের হিসাবে দেখা মিলছে নানা রকমারি তথ্যের। এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ এবং পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন। বাকি ৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার।
নির্বাচনে মোট ভোট পড়েছে ২ লাখ ৯১ হাজার ৩৮২টি, যা মোট ভোটের ৫৬ দশমিক ৩২ ভাগ। বাতিল হয়েছে ৪৭১টি ভোট।
মেয়র পদে বাকি ছয়জনের ভোট মিলিয়েও ২৭ হাজার ২৮৩ ভোট বেশি পেয়েছেন আইভী। সব প্রার্থী মিলে ভোট পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ৮১৪।
তৈমুর আলম খন্দকার ছাড়া বাকি সবার জামানত বাজেয়াপ্ত হচ্ছে। সিটি করপোরেশন নির্বাচন আইন অনুযায়ী একজন প্রার্থী প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে।
নাসিকের মেয়র পদে সব প্রার্থীর ফলাফল ঘেঁটে দেখা গেছে, আইভী ও তৈমুর ছাড়া বাকি সবাই এই ৮ ভাগের চেয়ে কম ভোট পেয়েছেন। যদিও বাকি পাঁচজনের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন হাত পাখা প্রতীক নিয়ে নির্বাচন করা মো. মাছুম বিল্লাহ। তিনি পেয়েছেন ২৩ হাজার ৯৮৭ ভোট। তারপরের অবস্থানে আছেন দেয়ালঘড়ির এ বি এম সিরাজুল মামুন। পেয়েছেন ১০ হাজার ৭২৪ ভোট। হাতঘড়ির রাশেদ ফেরদৌস ও বটগাছের জসীম উদ্দিন পেয়েছেন যথাক্রমে ১ হাজার ৯২৭ ও ১ হাজার ৩০৯ ভোট। সবচেয়ে কম ১ হাজার ৩০৫ ভোট পেয়েছেন কামরুল ইসলাম। যাঁর প্রতীক ছিল ঘোড়া।
অন্যদিকে এমপি শামীম ওসমান যে ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুলে ভোট দিয়েছেন সেখানকার তিনটি কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, সেখানে নৌকার প্রার্থী আইভী হেরেছেন। এই স্কুলে তিন কেন্দ্রের দুটিতে এগিয়ে থাকলেও একটিতে বড় ব্যবধানে হেরেছেন আইভী। ফলে সামগ্রিকভাবে ওই স্কুলে হেরে গেছে নৌকা।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ভোটকেন্দ্র-১-এ নৌকা পেয়েছে ৩৪৭ ভোট। আর হাতি পেয়েছে ২৬৮ ভোট। ভোটকেন্দ্র-২-এ নৌকা পেয়েছে ৪৯২ ভোট। হাতি পেয়েছে ৩৫২ ভোট। ভোটকেন্দ্র-২-এ ভোট দিয়েছেন শামীম ওসমান। ভোটকেন্দ্র-৩-এ নৌকা পেয়েছে ৩৬২ ভোট। হাতি পেয়েছে ৬৮০ ভোট। সব মিলে আদর্শ স্কুলে জয়ী হয়েছে হাতি।
কোনো কেন্দ্রে একজন প্রার্থী একটি ভোটও পাননি এমন হয়েছে ১১ জায়গায়। শূন্য ভোট পাওয়ায় সবচেয়ে এগিয়ে আছেন জসীম উদ্দিন। তিনি ছয়টি কেন্দ্রে এক ভোটও পাননি। পাঁচটিতে পাননি কামরুল ইসলাম। দুটিতে রাশেদ ফেরদৌস।
সবচেয়ে কম ভোট পড়েছে মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চবিদ্যালয়ের ১ নম্বর কেন্দ্রে ৩৪ দশমিক ১ ভাগ। সবচেয়ে বেশি ভোট দিয়েছেন লক্ষারচরের ৫৪ নম্বর কেরামতিয়া সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের ভোটাররা। সেখানে ৭৯ দশমিক ৯ ভাগ ভোট পড়েছে।
বিজয়ী সেলিনা হায়াৎ আইভী সবচেয়ে বেশি ১ হাজার ৭৮৩ ভোট পেয়েছেন শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। সবচেয়ে কম ৩০১ ভোট পেয়েছেন নবীগঞ্জ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায়।

বান্দরবান জেলার লামা উপজেলা থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তারা গত রোববার (১১ অক্টোবর) লামার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াংছা মুসলিমপাড়া এলাকা থেকে নিখোঁজ হয়।
১৯ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে আমন ধানখেতে আগাছানাশক প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। জানা গেছে, বিরোধপূর্ণ জমিটি আবদুর রহমান ও তাঁর ওয়ারিশরা পৈতৃক সূত্রে মালিকানা লাভের পর দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। জমিটি দখলে নেওয়ার চেষ্টা নিয়ে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে তাঁদের
২২ মিনিট আগে
হবিগঞ্জ জেলা কারাগারে এনামুল হক (৩২) নামের মাদক মামলার আসামি এক হাজতি মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তবে পরিবারের দাবি, কারাগারে মারধর করে তাঁকে হত্যা করা হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
৩২ মিনিট আগে
পিরোজপুর জেলা হাসপাতালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি প্রতিনিধিদল এ অভিযান পরিচালনা করে। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্
৩৩ মিনিট আগে