তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচারের দাবিতে দেশের ২৬ জন বিশিষ্ট নাগরিক বিবৃতি প্রদান করেছেন। মঙ্গলবার এই বিবৃতি প্রকাশ করে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। সংগঠনের সদস্যসচিব হালিম আজাদ স্বাক্ষরিত এই বিবৃতি গণমাধ্যমে প্রেরণ করা হয়।
বিবৃতিতে তাঁরা উল্লেখ করেন, ‘নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার নয় বছর পূর্ণ হতে যাচ্ছে আগামী ৬ মার্চ। অথচ আজও পর্যন্ত এই হত্যার অভিযোগপত্র আদালতে জমা দিয়ে বিচারকার্য শুরু করা হয় নাই। আমরা এতে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। কিন্তু এ হত্যাকাণ্ডের এক বছর না যেতেই মামলার তদন্তকারী সংস্থা র্যাব ‘কেন, কখন, কোথায়, কারা এবং কীভাবে’ ত্বকীকে হত্যা করেছে তা সংবাদ সম্মেলন করে যাবতীয় তথ্য প্রকাশ করেছিলেন। আমরা সেই বিষয়টি বিভিন্ন সংবাদপত্র ও বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পারি। তদন্ত শেষ করার দীর্ঘদিন পরেও এ হত্যার অভিযোগপত্র আদালতে পেশ করা হয় নাই।’
বিবৃতিতে তারা আরও বলেন, ‘রাষ্ট্রের সকল নাগরিকের বিচার পাওয়ার অধিকার সংবিধান নিশ্চিত করেছে। অপরাধীর ক্ষেত্রে রাষ্ট্রের দুর্বলতা প্রদর্শন ও বিচার ব্যবস্থায় বৈষম্য শুধু আইনের ব্যত্যয়ই নয়, তা মানবাধিকার লঙ্ঘন এবং মুক্তিযুদ্ধের চেতনারও পরিপন্থী। কোন হত্যার বিচার বন্ধ করে রাখা কখনোই কাম্য হতে পারে না। আমরা অচিরেই ত্বকী হত্যার বিচার নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।’
বিবৃতিতে সাক্ষর করেন ভাষাসংগ্রামী লেখক ও রবীন্দ্র গবেষক আহমদ রফিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুর ইসলাম চৌধুরী, শিক্ষাবিদ ও রবীন্দ্র গবেষক ড. সনজীদা খাতুন, ভাষাসংগ্রামী শিল্পী মুস্তাফা মনোয়ার, লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার, লেখক শিক্ষাবিদ ড. হায়াৎ মামুদ, শিল্পী রফিকুন নবী, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, শিক্ষাবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, ড. বদিউল আলম মজুমদার, মানবাধিকার সংগঠক অ্যাডভোকেট সুলতানা কামাল, বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক, শিক্ষাবিদ গবেষক ড. সফিউদ্দিন আহমদ, অধ্যাপক মাহফুজা খানম, লেখক শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারোয়ার আলী, নারী নেত্রী ড. মালেকা বেগম, মানবাধিকার কর্মী খুশি কবির, অধ্যাপক শওকতআরা হোসেন, অধ্যাপক শফি আহমেদ, লেখক মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, শিল্পী শিশির ভট্টাচার্য ও আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
১৯ মিনিট আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৪৪ মিনিট আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে