Ajker Patrika

নওগাঁয় সিএনজির ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

মান্দা (নওগাঁ) প্রতিনিধি 
নওগাঁয় সিএনজির ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের
প্রতীকী ছবি

নওগাঁর মান্দায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এমদাদুল হক (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

আজ শনিবার বেলা ১১টার দিকে মান্দা-নিয়ামতপুর সড়কের উপজেলার কালিকাপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এমদাদুল হক উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের বারিল্যা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার মহাদেবপুর উপজেলা থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন এমদাদুল হক। কালিকাপুর বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁর ভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে এমদাদুল ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে থানার পরিদর্শক (তদন্ত) আলেফ উদ্দিন বলেন, এমদাদুল হকের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত