নেত্রকোনার মোহনগঞ্জে এমদাদ মিয়া (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে পৌরশহরের টেংগাপাড়া এলাকার নিজেদের নির্মাণাধীন ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এমদাদ ওই এলাকার খালেক মিয়ার ছেলে।
এমদাদের মামা জানু মিয়া বলেন, ঢাকায় প্লাম্বারের কাজ করতেন এমদাদ। এক সপ্তাহ আগে বড় ভাইয়ের বিয়েতে বাড়ি আসেন। বাড়িতে টিন শেড ভবন করা হচ্ছে। তাই একটি চালা ঘরে পরিবারের লোকজন বসবাস করত। রাতে বোনের সঙ্গেই ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম থেকে জেগে এমদাদকে খুঁজে না পেয়ে তাঁর মোবাইলে ফোন দেয় বোন। রিসিভ না করায় আশপাশে খোঁজাখুঁজি করতে থাকে পরিবারের লোকজন।
তিনি বলেন, সকাল ৮টার দিকে তাঁদের নির্মাণাধীন ঘরে এমদাদের মোবাইলে রিংটোন বাজতে থাকে। কিন্তু কেউ রিসিভ করেনি। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকলেও অন্য দিক দিয়ে খুলে ভেতরে ঢুকে এমদাদকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জানু মিয়া আরও বলেন, ‘কারও সঙ্গে এমদাদের কোনো শত্রুতা ছিল না। তিনি নিয়মিত নামাজ আদায় করত। কেন এমন করল বুঝতে পারছি না। ছোটবেলা থেকে এমদাদের একটি পা পোলিও রোগে আক্রান্ত হয়ে চিকন হয়ে গিয়েছিল। একটু পা টেনে হাঁটত সে।’
এ বিষয়ে জানতে চাইলে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর কারণ জানতে লাশের ময়নাতদন্ত করা হবে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩২ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে